ভূপতিনগর ও পাঁশকুড়ায় বিস্ফোরণের তদন্তে এনআইএ চেয়ে মামলা হাইকোর্টে

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এবং পাঁশকুড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) দাবি জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এবং পাঁশকুড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) দাবি জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মঙ্গলবার দুপুর দুটোয় এই মামলার শুনানি হতে পারে।

ভূপতিনগর (Bhupatinagar) এবং পাঁশকুড়ায় (Panshkura) জোড়া বিস্ফোরণের (Bast) ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে অনিন্দ্যসুন্দর দাস নামের এক আইনজীবী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। অন্যদিকে মামলাটি গ্রহণ করা হয়েছে আদালতের তরফে। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি হতে পারে। মামলাকারী আইনজীবীর দাবি, ঘটনার পর এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয়নি ফরেন্সিক দল। পাশাপাশি সমস্ত তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন তিনি।

প্রসঙ্গত গত শুক্রবার পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে ওই তৃণমূল নেতা-সহ তিন জনের মৃত্যু হয়েছে। বাড়ির ছাদ উড়ে গিয়েছিল বিস্ফোরণের তীব্রতায়। শনিবার কাঁথিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। তার আগের রাতে এমন ভয়াবহ বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। অন্যদিকে গত সপ্তাহে পাঁশকুড়া থানার সামনে মজুত করে রাখা নিষিদ্ধ বাজিতে বিস্ফোরণ ঘটে মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ারের। থানার সামনে মজুত রাখা বাজি থেকে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা এবং ভূপতিনগরে বিস্ফোরণে তিন জনের মৃত্যুর ঘটনায় এবার এনআইএ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হলেন ওই আইনজীবী।

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা