মাঝ আকাশে বিমানের শৌচাগারে ধূমপান, অল্পের জন্য রক্ষা পেল কলকাতামুখী উড়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: কপাল জোরে বাঁচল মুম্বই-কলকাতা বিমান। মাঝ আকাশে বিমানের শৌচাগারে গিয়ে ধূমপান করে এক যাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কলকাতামুখী ইন্ডিগোর বিমানে। অবতরণের পর ওই যাত্রীকে গ্রেফতার করে পুলিশ।

মুম্বই থেকে কলকাতায় আসছিল ইন্ডিগোর 6E 5122 বিমানটি। জানা যায়, সেই বিমানে ভ্রমণ করছিলেন শেখ গোলাম মোস্তফা। মাঝ আকাশে যখন বিমান, ঠিক সেই সময় শেখ গোলাম মোস্তফা যাত্রী শৌচাগারে ঢুকে ধূমপান করছিলেন বলে অভিযোগ। সেই সময় বিমানের আরেক যাত্রী বিষয়টি বুঝতে পেরে সেই খবর কেবিন ক্রু-কে দেন। তিনি সেই যাত্রীকে বিমানে ধূমপান করতে নিষেধ করেন। বলেন, নিজের আসনে এসে বসতে।

এর পর বিষয়টি বিমান চালক বিমান কর্তৃপক্ষকে জানান। কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের পর যাত্রীকে সিআইএসএফ আটক করে। পরে স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। এর ঘটনায় অনেক যাত্রী আতঙ্কিত হয়েছেন। অনেক যাত্রীর দাবি, এক যাত্রীর খামখেয়ালিপনার খেসারত দিত হত সব যাত্রীকে। ধূমপান থেকে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। প্রাণ যেত পারত যাত্রীদের। 

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে