দিনের আলোয় Shootout at Nowapara, গুলিবিদ্ধ ব্যবসায়ী

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুষ্কৃতীরা এখন আর পুলিশকে ভয়ই পায় না। আর সেই জন্যই এদিন তারা পায়ে হেঁটে এলাকায় এসে গুলি চালিয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন বলিউডের সিনেমা। বাবুরা এলেন, দেখলেন, গুলি চালালেন, তারপর পায়ে হেঁটেই পগার পার হয়ে গেলেন। সবাই দেখলেন চেয়ে চেয়ে। হ্যাঁ এমনটাই ঘটেছে বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনা(North 24 Patgana) জেলার ব্যারাকপুর(Barracpur) মহকুমার নোয়াপাড়া(Nowapara) এলাকায়। ভরা বাজারে গুলিবিদ্ধ(Shootout) হলেন এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে ভর্তি করানো হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, দুষ্কৃতীরা এখন আর পুলিশকে ভয়ই পায় না। আর সেই জন্যই এদিন তারা পায়ে হেঁটে এলাকায় এসে গুলি চালিয়ে ফের পায়ে হেঁটেই এলাকা ছাড়া হয়। আর এই অভিযোগের জেরেই এখন ফের অস্বস্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা।

আরও পড়ুন প্রাইভেট টিউশন পড়ানো স্কুলশিক্ষকদের তালিকা তৈরির পথে রাজ্য

ঠিক কী হয়েছে এদিন? জানা গিয়েছে, নোয়াপাড়া থানা এলাকার মায়াপল্লিতে ইমারতি দ্রব্যের ব্যবসায়ী রবীন দাস ওরফে ডন এদিন তাঁর দোকানে এসে বসেছিলেন। সেই সময় এলাকায় পায়ে হেঁটে আসে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৩ জন দুষ্কৃতী এসে তিন রাউন্ড গুলি চালিয়েছে। গুলি করে পায়ে হেঁটেই তারা এলাকা ছেড়ে চলে যায়। কেউ তাদের বাধা দেওয়ার সাহস পায়নি। রবীনকে তাঁর বাড়ির লোকজন দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নোয়াপাড়া থানার পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। কে বা কারা কী ওই ব্যবসায়ীকে গুলি করল, তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল