সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র বেহালা

কলকাতার বেহালায় বড়িশা এলাকায় ডায়মন্ডহারবার রোডে এক দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা চৌরাস্তা এলাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা(Accident) খাস কলকাতার(Kolkata) বুকে। সেই দুর্ঘটনায় জীবন থেমেছে এক খুদে স্কুল পড়ুয়ার(School Student)। আর সেই দুর্ঘটনাকে ঘিরেই রণক্ষেত্র হয়ে উঠেছে বেহালার(Behala) বড়িশা এলাকা। ক্ষিপ্ত জনতার রোষে পুড়েছে পুলিশের গাড়ি সহ একাধিক বাস ও বাইক। দফায় দফায় খণ্ডযুদ্ধে বেঁধেছে জনতা ও পুলিশের মধ্যে। ঘটনার জেরে সকাল সাড়ে ৬টা থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছে ডায়মন্ডহারবার রোড। শেল ফাটিয়ে, টিয়ার গ্যাস চার্জ করে, লাঠি পেটা করেও পুলিশ ক্ষিপ্ত জনতাকে না শান্ত করতে পেরেছে না ছত্রভঙ্গ করতে পেরেছে। কার্যত গোটা ডায়মন্ড হারবার রোড পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। জনতার হাতে মার খেয়ে আহত হয়েছেন জন ৬ পুলিশকর্মী। কার্যত র‍্যাফ নামিয়ে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন ‘ইভিএম হ্যাক করার পরিকল্পনা হচ্ছে’, সতর্ক মমতা

জানা গিয়েছে, এদিন সকালে অর্থাৎ শুক্রবার বড়িশা হাইস্কুলের(Barisha High School) দ্বিতীয় শ্রেনীর এক পড়ুয়া সৌরনীল সরকার(৫)-কে স্কুলে দিতে রাস্তা পার করছিলেন তার বাবা সরোজকুমার সরকার। সেই সময় ডায়মন্ডহারবার রোড দিয়ে তীব্রগতিতে যাওয়া একটি মাটি বোঝাই লরি ধাক্কা মারে দুইজনকে। লরির চাকায় পিষ্ট হয়ে যায় ওই খুদে পড়ুয়া। সকাল ৬টা নাগাদ সেই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ও বড়িশা হাইস্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা দুর্ঘটনায় আহত ওই পড়ুয়ার বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা ডায়মন্ডহারবার রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে। তাঁদের অভিযোগ, বড়িশা হাইস্কুলে সকালবেলাতেই প্রায় ১ হাজার পড়ুয়া আসে। দীর্ঘদিন ধরে পুলিশকে বলা হয়েছে স্কুলের সামনে ডায়ম্নডহারবার রোডে যেন যান নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু বাংলা মিডিয়াম স্কুলের পড়ুয়াদের জন্য কোনও পদক্ষেপই করেনি পুলিশ। কিছুটা দূরে একটি নামী ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়াদের জন্য সেখানে যান নিয়ন্ত্রণ করা হয়।   

আরও পড়ুন ৫০ কোটিতে ৫৬টি হাসপাতালে বাড়তি ওয়ার্ডের উদ্বোধন

পুলিশ অবরোধ ওঠাতে গিয়ে লাঠিচার্জ করতেই পরিস্থিতি আরও তেতে ওঠে। ক্ষিপ্ত জনতা একাধিক বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানো হয় পুলিশের গাড়িতেও। একাধিক বাইকেও আগুন ধরানো হয়েছে। ক্ষিপ্ত জনতার হাতে মার খেয়ে আহত হন জন ৬ পুলিশকর্মী। কার্যত সেই সময় থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে ডায়মন্ডহারবার রোড। দুর্ঘটণার পর থেকেই পড়ুয়ার মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ জনতার দাবি, দুর্ঘটনার পর লরিচালককে ধরা গেলেও পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও এনেছেন স্থানীয়রা। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ। তার জেরে আবার রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা চৌরাস্তা সংলগ্ন রাস্তা। রাস্তায় আটকে পড়ে প্রচুর যানবাহন। চরম দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীও। পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোড়া হয়। শেষে সকাল ৯টার কিছু পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। সেই সঙ্গে ডায়মন্ডহারবার রোডের একাংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর