কিডনিদাতা হিসাবে এসে চুরি লক্ষাধিক টাকা! গ্রেফতার যুবক

ধৃত ওই যুবকের নাম আজিজুল শেখ। তার বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে আজিজুলের ফোন নম্বর ট্র্যাক করে উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করে। সোনার গয়না সহ নগদ দেড় লক্ষ টাকা, দুটি এটিএম কার্ড ও ৪টি ক্রেডিট কার্ড চুরির অভিযোগ দায়ের হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: খবরের কাগজে কিডনি চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন কলকাতার লেকটাউন এলাকার এক অভিজাত পরিবার। সেই বিজ্ঞাপনে দেওয়া হয়েছিল ফোন নম্বরও যাতে কিডনি দাতা দ্রুত যোগাযোগ করতে পারেন ওই অভিজাত পরিবারের সঙ্গে। বাস্তবে হয়েছেও তাই। ফোন নম্বরে যোগাযোগ করে ওই পরিবারের বাড়িতে আসে উত্তরপ্রদেশের এক যুবক। কথা দিয়েছিল সে দেবে তাঁর নিজের কিডনি যা ওই পরিবারের এক সদস্যের দেহে প্রতিস্থাপন করা হবে। সেই সূত্রেই ওই পরিবারের বিশ্বাস ও ভরসা জিতে নেন ওই অপরিচিত যুবক। যদিও পরে দেখা যায় কিডনি দেওয়া তো দূরের কথা উল্টে ওই পরিবারের বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে গা ঢাকা দিয়েছে ওই যুবক। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানায় ওই পরিবার। তার জেরেই তদন্তে নামে পুলিশ। শেষে উত্তরপ্রদেশ থেকে তাঁরা গ্রেফতার করেন ওই যুবককে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় এনে বুধবার বিধাননগর মহকুমা আদালতে তাকে পেশ করে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম আজিজুল শেখ। তার বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। লেকটাউন এলাকার বাসিন্দা অমিত কুমার মোদী তাঁর ছেলের জন্য কিডনি চেয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। সঙ্গে দিয়েছিলেন নিজের ফোন নম্বরও। সেই নম্বরেই ফোন করে যোগাযোগ করেছিল আজিজুল। গত মাসের ৬ তারিখে আজিজুল প্রথমবার অমিতবাবুর সঙ্গে কথা বলে। এরপর আরও বেশ কয়েকবার তাঁদের মধ্যে কথাবার্তা হয় ও বিষয়টি চূড়ান্ত হয়। সেই সূত্রেই গত ২১ জানুয়ারি লেকটাউনে অমিতবাবুর ফ্ল্যাটে আসে আজিজুল। পরেরদিন থেকেই সে আবার বেপাত্তা হয়ে যায়। সেই সময়েই অমিতবাবু লক্ষ্য করেন বাড়ি থেকে গায়েব হয়েছে সোনার গয়না সহ নগদ দেড় লক্ষ টাকা, দুটি এটিএম কার্ড ও ৪টি ক্রেডিট কার্ড। সঙ্গে গায়েব হয়েছে আরও কিছু মূল্যবান জিনিস। সেইদিনই লেকটাউন থানায় আজিজুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অমিতবাবু।

পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আজিজুলের ফোন নম্বর ট্র্যাক করে চলতি মাসের ৭ তারিখ উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করে। সেখানকাল জেলা আদালতে তাকে পেশ করে ৩ দিনের ট্রানজিটে মঙ্গলবার তাকে কলকাতায় নিয়ে আসে পুলিশ। এদিন তাকে বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারপতি তাকে ৪দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। যদিও পুলিশ এটাও খতিয়ে দেখছে যে কোন শর্তে মোদি পরিবার আজিজুলের কাছ থেকে কিডনি নিতে রাজি হয়েছিল। একই সঙ্গে এটাও খতিয়ে দেখা হচ্ছে কীভাবে ওই বাড়ি থেকে এত কিছু চুরি করে গা ঢাকা দিতে সক্ষম হল আজিজুল।

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস