চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঠাকুরপুকুরের বাড়ি থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, উধাও সঙ্গী! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরপুকুরের বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত দেহ। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। উধাও সঙ্গী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করা হয়েছে। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন ডেপুটি কমিশনার পদস্থ অফিসার। জানানো হয়েছে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দাদেরও। ফরেন্সিক বিশেষজ্ঞেরাও এসেছেন।  চলছে নমুনা সংগ্রহ করার কাজ।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি)ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের বন্ধ ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে। মৃতার স্বামীর খোঁজ পাওয়ার চেষ্টা করছেন পুলিশের আধিকারিকরা। এলাকায় এমন নৃশংস ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছে স্থানীয়েরা।

স্থানীয়রা জানিয়েছে,বুধবার(২২ জানুয়ারি)ওই এলাকায় ভাড়া এসেছিলেন মহিলা। এলাকায় এমন ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয়েরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল, তা জানা যায় নি। এলাকাবাসীরা এও জানান মৃতার স্বামী এখন কোথায় আছে তা কেউ জানে না। ঠাকুরপুকুরের ওই এলাকায় আগে এমন ঘটনা ঘটেনি বলেই জানান তারা।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ