‘সব মতুয়াদের আধার কার্ড ডি-অ্যাক্টিভেট করে দিয়েছে’, অভিযোগ মমতার

আমরা আধার নিয়ে চক্রান্ত রুখে দিয়েছি। ব্যবস্থা নিয়েছি। যাদের যাদের নাম কাটা হচ্ছে, তাঁদের আমরা একটা আলাদা কার্ড দেব - বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ভাষা দিবসের মঞ্চকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বেছে নিলেন আধার বাতিল(Aadhar Card De-Activation) কান্ডের প্রতিবাদস্থল হিসাবে। তাই এদিন দক্ষিণ কলকাতার(Kolkata) দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সরব হলেন কেন্দ্রের বিরুদ্ধে আধার বিভ্রাট নিয়ে। সাফ জানালেন, ‘আমারা আধারে বিশ্বাস করি না। ভোটের অঙ্কে বিশ্বাস করি না। বিশ্বাস করি মানবিকতায়। এটা রাজনীতির খেলা, ভোটের খেলা। আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হল, চক্রান্তটা আমরা রুখে দিলাম। কারণ, এটা বাংলা এটা বাংলা অন্য জায়গায় নয়। মাথায় রাখবেন। বাংলাই পারে এটা করে দেখাতে। আর কেউ পারবে না। আমরা আধার নিয়ে চক্রান্ত রুখে দিয়েছি। ব্যবস্থা নিয়েছি। সব মতুয়াদের আধার কার্ড ডি-অ্যাক্টিভেট করে দিয়েছে। কেন কেটে দিল আধার? কারণ ওরা বলে বিদেশি। ৫ বছর বাদে শুনতে হবে বিদেশি বিদেশি।’

বস্তুত আধার নিয়ে এদিন মুখ্যমন্ত্রী স্বল্প সময়ের মধ্যেই একদিকে যেমন প্রতিবাদ জানিয়েছেন তেমনি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘NRC করার প্ল্যান, Detention Camp করার প্ল্যান। সমস্ত মতুয়াদের(Matua) কাছ থেকে আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। কোন অধিকারে? একটা লোক জান পারল না তাঁর কী অপরাধ! তাঁর মানে প্রথমে আমি কাটলাম, তার মানে সে বিদেশি হয়ে গেল। তারপর পাঁচ বছর বাদে তাঁকে শুনতে হবে বিদেশি, বিদেশি, বিদেশি। একদম চিন্তা করবেন না, আমরা কার্ড দিয়ে দেব। হয় এটাকে বন্ধ করবে, আর না হলে, গবীর মানুষদের যে অধিকার তারা পাচ্ছিলেন, সেই অধিকার থেকে তাঁরা যাতে বঞ্চিত না হন, আমরা একটা ওয়েব পোর্টাল চালু করছি। যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে। যাদের যাদের নাম কাটা হচ্ছে, তাঁদের আমরা একটা আলাদা কার্ড দেব। দু’একজন গজিয়ে উঠছে যারা বাংলাকে লাঞ্ছনা করছে, আমি তাঁদের বলে রাখি আগামী দিনে আপনারা ভাল থাকুন। আমরা মাথানত করতে জানি না। আজ একটা প্রবণতা চলছে বাংলার সংস্কৃতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে৷ যে ভরসা যোগায়, বিশ্বাস যোগায়, সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে কোনো কিছু একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাই আমি বলব আজ শপথ নিন বাংলার এই চক্রান্তকে ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না।’

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন