Gunpoint-এ করা হয়েছিল অপহরণ, উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

ঘটনার জেরে একদিকে যেমন এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে তেমনি পুলিশের তৎপরতা ও সাফল্যের জেরে তাঁরা কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত সাড়ে ১০টার সময় খাস কলকাতার(Kolkata) বুক থেকে Gunpoint-এ অপহরণ(Kidnap) করা হয়েছিল এক যুবককে। যদিও তার কয়েকঘন্টার মধ্যেই পুলিশের তৎপরতায় সেই যুবক মুক্তি পেলেন অপহরণকারীদের কাছ থেকে। সেই সঙ্গে গ্রেফতার(Arrest)) হয়েছে ৩ দুষ্কৃতী যারা সেই অপহরণের ঘটনা ঘটিয়েছিল। এই ঘটনার জেরে একদিকে যেমন এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে তেমনি পুলিশের তৎপরতা ও সাফল্যের জেরে তাঁরা কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন। ঘটনাস্থক দক্ষিণ পশ্চিম কলকাতার হরিদেবপুর এলাকা। শুক্রবার রাতে এই অপহরণের ঘটনা ঘটে। আর শনিবার ভোর রাতেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় অপহৃত বছর বাইশের যুবক নিতিন শাহকে। ধৃত দুষ্কৃতীদের নাম বিপ্লব পাত্র ওরফে ভিক্টর (৩৩), অশোক মাজি (৪৬) এবং অরুণাংশু দাস (৪২)। এঁদের মধ্যে দু’জন মধ্য কলকাতার এম জি রোডের বাসিন্দা। বিপ্লব থাকে ঘরুইপাড়ায়। এদিন এদের আদালতে তোলা হচ্ছে।

জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টার সময় হরিদেবপুরের একটি বারের সামনে রাস্তা থেকে মাথায় বন্দুর ঠেকিয়ে পুলিশ লেখা সাদা রঙের একটি স্কর্পিও গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল নিতিনকে। কার্যত গায়ের জোরেই তাকে তুএলে নিয়ে যাওয়া হয়। নিতিন অবশ্য হরিদেবপুরের বাসিন্দা নন, তার বাড়ি আজাদগড়ে। শুক্রবার রাতে নিতিন হরিদেবপুরের কবরডাঙা ক্রসিংয়ের কাছে হার্ডরক বারের সামনে দাঁড়িয়েছিল। সেই সময়েই তাকে অপহরণের ঘটনা ঘটায় ভিক্টর, অশোক আর অরুণাংশু। মুহুর্তের মধ্যে হরিদেবপুর থানাতেও(Haridevpur PS) খবর পৌঁছে যায়। ওই থানার ওসির নেতৃত্বে ৩টি পুলিশের দল বিশেষ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে গাড়িটিকে পাকড়াও করে। উদ্ধার করা হয় নিতিনকে। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। সূত্রে খবর, নিতিনের অপহরণ করে তার পরিবারের কাছ থেকে ২০ লক্ষ টাকা হাতানোর ছক ছিল গ্রেফতার হওয়া ৩জনের। তবে পুলিশের ধারনা এই ঘটনার পিছনে অন্য কোনও মাথা আছে।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী