‘সংবিধান দিবসে’ শুভেচ্ছা বার্তা দিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারের তরফে এই দিনটিকে 'সংবিধান দিবস' হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মূল স্তম্ভ সংবিধান। আর আজ ‘সংবিধান দিবস’, ২৬ নভেম্বর ১৯৪৯ সালে, ভারতের গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ২৬ জানুয়ারি ১৯৫০ সাল থেকে কার্যকর করা শুরু হয়েছিল। কিন্তু এই বিশেষ দিনটিকে আগে গুরুত্ব দেওয়া হয় নি। তারপরেই ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা ও ক্ষমতায়ন মন্ত্রকের তরফে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সরকারের তরফে এই দিনটিকে ‘সংবিধান দিবস’ হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আর আজ ২৬ নভেম্বর এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সংবিধান দিবসে শুভেচ্ছা। দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সংবিধানের রক্ষা করতে হবে আমাদের। সংবিধানের গুরুত্ব ও মূল্যায়ন যেন কোনওদিন না ভুলে যাই আমরা। আমাদের দেশের যারা স্বনামধন্য নেতৃত্ব সংবিধান তৈরি করেছিল তাঁদের শ্রদ্ধা জানাই ও স্মরণ করি।’ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, ‘আজকে এক গুরুত্বপূর্ণ দিন। এই বিশেষ দিনে আসুন শপথ নিই কোনও শক্তি যেন আমাদের সংবিধানে আঘাত না আনতে পারে। কেউ যেন সংবিধানকে অসম্মান না করতে পারে।’

১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে গঠিত একটি গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান প্রণয়ন করা হয়েছিল। ৯ ডিসেম্বর, ১৯৪৬-এ বৈঠক হয় এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে বিধানসভার সবচেয়ে বয়স্ক সদস্য ড. সচ্চিদানন্দ সিনহাকে নির্বাচিত করা হয়। ১১ ডিসেম্বর, ১৯৪৬ সালে ড. রাজেন্দ্র প্রসাদকে এই কমিটির স্থায়ী চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ ১৩টি কমিটি গঠন করে যার মধ্যে ড. বি. আর. আম্বেদকরের নেতৃত্বে একটি ড্রাফটিং কমিটিও নির্মিত হয়। কমিটির নির্বাচিত প্রণয়ন অনুসারে সাত সদস্যের ড্রাফটিং কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া নির্মাণ করে।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী