রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জান বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের গল্ফ রোডের (Golf Road)বাড়িতে। টানা এক ঘন্টা সেখানে তিনি ছিলেন। তুঁতে রংয়ের পাঞ্জাবীতে তৃণমূল সেনাপতি অভিষেককে নিজের বাড়িতে স্বাগত জানান প্রবীণ অভিনেতা। রঞ্জিত মল্লিকের(Ranjit Mallick) সঙ্গে ছিলেন তার সহধর্মিনী দীপা মল্লিক। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Bandopadhay) সঙ্গে ছিলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। উন্নয়নের পাঁচালী নিয়ে অভিষেক পৌঁছেছিলেন সেখানে। গত ১৫ বছরে কি কাজ হয়েছে না হয়েছে সবটা দিয়ে বিস্তারিত অভিষেক তুলে ধরেন বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কাছে।

কিন্তু টানা এক ঘন্টা রাজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা করলেও অভিষেক খেলেন স্রেফ অর্ধেক কাপ দুধ চা। এদিন আলোচনার মধ্যে অভিষেকের মুখে রঞ্জিত মল্লিক শুনতে পান মাত্র ৭ বছর বয়সে অভিনেতার ছবি তিনি দেখেছিলেন গুরুদক্ষিণাতে। রঞ্জিত মল্লিকের মন্তব্য যখন অভিষেক সিনেমা দেখা শুরু করেছে তখন উনি প্রায় সিনেমায় অভিনয় ছেড়ে দেওয়ার পথে চলে গিয়েছেন। পরে রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিক তার খুব পছন্দের একজন অভিনেতা। অভিষেক দাবি করেন যে ছবিগুলোতে উনি অভিনয় করেছেন সেই সব ছবি তার নিজের জন্মের আগে রিলিজ হয়েছে।

তিনি মূলত এসেছিলেন রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান এবং গত পাঁচ বছরে কেন্দ্রের বঞ্চনার শিকার হয়েও রাজ্য সরকার কিভাবে উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছে সেই বিষয়টিকে উপস্থাপন করতে। তার সঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এসেছেন বলেও তিনি উল্লেখ করেন। অভিষেক জানান, রঞ্জিত মল্লিকের সঙ্গে তার রাজনীতির কোনো কথা হয়নি। এদিকে অভিষেকের এই আশা প্রসঙ্গে বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার ওকে খুব ভালো লাগে।

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের