বঙ্গ বিজেপির ‘রিসর্ট রাজনীতি’কে টুইটে কটাক্ষ অভিষেকের

এদিন বঙ্গ বিজেপিকে টুইট করে বিঁধেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে বিজেপির 'রিসর্ট রাজনীতি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচনকে(Presidential Election) ঘিরে সোমবার সকাল থেকেই ধীর লয়ে শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে পারা চড়ার পালা। এবারে নির্বাচন কমিশন প্রথমেই স্পষ্ট করে দিয়েছিল যে রাষ্ট্রপতি নির্বাচনে কোনও রাজনৈতিক দলই তাঁদের সাংসদ ও বিধায়কদের ওপর কোনও হুইপ জারি করতে পারবে না। আর তাই এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ক্রশ ভোটিংয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপির(Bengal BJP) ৬৯জন বিধায়ককে(MLA) কলকাতা লাগোয়া নিউটাউনে একটি ৫ তারা হোটেলে রবিবার থেকেই নিয়ে এসে রেখেছিল বিজেপি। এদিন সকালে সেখান থেকেই সবাইকে বাসে করে নিয়ে আসা হয় সেই হোটেল থেকে বিধানসভা ভবনে। আর এই ঘটনা নিয়েই এদিন বঙ্গ বিজেপিকে টুইট(Tweet) করে বিঁধেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

এদিন অভিষেক তাঁর টুইটে লিখেছেন, ‘যা করবে, তার ফল ভোগ করতে হবে, এটাই কর্মফল। বিজেপি সর্বদাই সাধারণ মানুষের ক্ষমতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। সবথেকে হাস্যকর, বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দি করে রাখত। এবার নিজেরাই রিসর্ট-রাজনীতির শিকার। বাংলাই পথ দেখাল।’ কার্যত অভিষেক তাঁর টুইটে বুঝিয়ে দিয়েছেন, মধ্যপ্রদেশ, গোয়া কিংবা মহারাষ্ট্রে যেভাবে বিজেপি অন্যদলের বিধায়কদের ভাঙিয়ে তাঁদের হোটেল ও রিসর্ট বন্দি করে রাখত ক্ষমতা দখলের জন্য এবার সেটাই কার্যত ব্যুমেরাং হয়ে ফিরে এসেছে বঙ্গ বিজেপির শিবিরে। পাছে দলের কোনও বিধায়ক বিরোধী শিবিরের প্রার্থী যশোবন্ত সিনহাকে ভোট না দিয়ে বসেন সেই জন্য তাঁদের ২৪ ঘন্টা আগে থেকেই রিসর্ট বন্দি করেছে বিজেপি। যদিও তাতে ক্রশ ভোটিংয়ের আশঙ্কা কমে তো নিই, বরঞ্চ তা আরও বেড়ে গিয়েছে।

যদিও বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শাসকদলের প্রার্থী দ্রৌপদী মুর্মু ৭০ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন রাষ্ট্রপতি নির্বাচন। পাশাপাশি বিজেপি বিধায়কেরা কেউ কেউ এদিন দাবি করেছেন বাংলা থেকে অনেক বেশি ভোট পাবেন দ্রৌপদী মুর্মু। তৃণমূলের অনেক সাংসদ বিধায়ক নাকি বিবাকের ডাকে দ্রৌপদীকে ভোট দেবেন বলে দাবি করেছেন তাঁরা। যদিও কোন প্রার্থী জিতলেন, কত ভোটে জিতলেন, ক্রশ ভোটিং হল কী হল না সে সব জানা যাবে আগামী ২১ জুলাই। এদিন নিউটাউনের হোটেল থেকে বাসে করে বিজেপি বিধায়কদের নিয়ে আসা হয় বিধানসভা ভবনে। দেখা যায় বিধানসভা ভবনের মূল গেটের বাইরে  বিজেপি বিধায়কেরা লাইন দিয়ে ভিতরে ঢুকে ভোট দেওয়ার জন্য লাইন দিয়েছেন। বিজেপি বিধায়কদের প্রত্যেকেরই গলায় হলুদ রঙের উত্তরীয়। সেই উত্তরীয় নাকি আদিবাসী সংস্কৃতির প্রতীক। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়া দ্রৌপদী জনজাতির প্রতিনিধি, তাই তাঁকে প্রকাশ্যে সমর্থন জানাতে আদিবাসীদের ব্যবহৃত কাপড়ের উত্তরীয় গলায় পড়ে বিধানসভায় এসেছেন বিজেপির বিধায়কেরা।  

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ