অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর, ডায়মন্ড হারবারের সাংসদের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধা আর বহাল থাকছে না। একজন সাংসদ হিসাবে যে নিরাপত্তা পাওয়ার কথা, সেই নিরাপত্তাই পাবেন তিনি।’ আজ সোমবার (১১ মে) এ বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে।

তৃণমূল সরকারের জমানায় ১০ বছরেরও বেশি সময় ধরে ‘জেড প্লাস’ নিরাপত্তা পাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে রাজ্যে সরকার বদলের পর পরই তাঁর নিরাপত্তা কাটছাঁট শুরু হয়। গত মঙ্গলবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের সামনে থেকেও বিশেষ পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়। এমনকি তৃণমূল সাংসদের বাড়ি শান্তিনিকেতন থেকে সরিয়ে ফেলা হয় পুলিশের স্ক্যানার। পুলিশি নিরাপত্তা সংক্রান্ত যে সব সামগ্রী ছিল অভিষেকের বাড়িতে, সে সবও ফাঁকা করে দেওয়া হয়। বাড়িতে যে স্ক্যানার বসানো ছিল তা তুলে নেওয়া হয়। ওই মানের স্ক্যানার সাধারণত বিমানবন্দরে, রেল স্টেশনে বা বড় কোনও প্রতিষ্ঠানের দফতরে থাকে।

তবে অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার করা হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কাটছাঁট করা হচ্ছে না। তিনি জেড প্লাস নিরাপত্তাই পাবেন।  যদিও নির্বাচনের ফলাফলের পরেই সাধারণ মানুষের চলাচলের অসুবিধা দূর করতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির গলির সামনের ‘সিজার ব্যারিকেড’ খুলে দেওয়া হয়।

সিংহে শুক্র-কেতুর সংযোগ, মালামাল হতে চলেছেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: সমাজে সম্মান বাড়বে, ছোট সম্পত্তি কেনার সুযোগ, বিদেশে চাকরির প্রস্তাব..

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী