রামমন্দির উদ্বোধনের আবহেই অভিষেক বার্তা ট্যুইটারে

অযোধ্যায় বাবরি মসজিদের ওপর আক্রমণ, রাম মন্দির নিয়ে দীর্ঘদিনের মামলা এবং সম্প্রীতি নষ্টের মতো একাধিক বিতর্কিত বিষয় জুড়ে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর, মধ্য, পশ্চিম মায় পূর্ব ভারতজুড়ে বইছে রাম বায়ু। তার মাঝেই রবি রাতে বার্তা দিলেন বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই বার্তা দিলেন দিলেন ট্যুইটারে(Tweet om Rammandir Inauguration)। তিনি লেখেন, ‘আমার ধর্ম আমাকে কোনও উপাসনালয়কে গ্রহণ করতে এবং আলিঙ্গন করতে শেখায়নি, সেটা মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারই হোক না কেন, যেখানে ঘৃণা, হিংসা এবং নিরপরাধদের মৃতদেহের ওপর নির্মিত হয়েছে।’ রাম মন্দির উদ্বোধনের আগেই এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, অযোধ্যায় বাবরি মসজিদের ওপর আক্রমণ, রাম মন্দির নিয়ে দীর্ঘদিনের মামলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো একাধিক বিতর্কিত বিষয় জুড়ে রয়েছে। সেই কথা মাথায় রেখেই অভিষেক এই বার্তা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

এদিন অর্থাৎ সোমবার দুপুরে এক মাহেন্দ্রক্ষণে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর জন্য দ্বারোদঘাটন হবে রাম মন্দিরের। তবে এই অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়েছে দেশের একাধিক বিরোধী দল। একই দিন, কলকাতায়(Kolkata) সংহতি মিছিলের আয়োজন করেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উদ্বোধনের এগের রাতেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিষেক। এদিন দুপুর ৩টের সময় হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলের আয়োজন করছেন মুখ্যমন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই মিছিলের আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে। সেই মিছিলে মমতার পাশে থেকেই পা মেলাবেন অভিষেক। কালীঘাট মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে মসজিদ, গির্জা দর্শন করবনে স্বয়ং মুখ্যমন্ত্রী। মিছিলে হাঁটবেন একাধিক ধর্মের প্রতিনিধিরা।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে