পরপর দুই গাড়িতে ধাক্কা মেরে বালিগঞ্জে পথচারীকে পিষে দিল বিলাসবহুল গাড়ি

রবিবার ছুটির দিনে দামি বিলাসবহুল গাড়ি নিয়ে 'জয় রাইডে' বেরিয়ে এক পথচারীকে পিষে দিলেন চালক। জানা গিয়েছে, ওই গাড়িতে চালকের আসনে ছিলেন এক মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বেপরোয়া গতির বলি শহরে। বিলাসবহুল গাড়ি পিষে দিল এক মহিলা পথচারীকে। রবিবার বালিগঞ্জ সার্কুলার রোডে একটি জাগুয়ার গাড়ি এক মহিলা পথচারীকে পিষে দেয়। ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। শুধু পথচারীকে পিষে দেওয়া নয়, বিলাসবহুল ওই গাড়িটি পরপর দুটি গাড়িতে ধাক্কাও মারে। সেই ধাক্কার অভিঘাতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

রবিবার ছুটির দিনে দামি বিলাসবহুল গাড়ি নিয়ে ‘জয় রাইডে’ বেরিয়ে এক পথচারীকে পিষে দিলেন চালক। জানা গিয়েছে, ওই গাড়িতে চালকের আসনে যে ছিলেন তার বয়স ১৯ বছর। স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে ওই গাড়ি এসে মহিলা পথচারীকে পিষে দেয়। একইসঙ্গে দুটি চার চাকার গাড়িতে ধাক্কা মারে সেই গাড়িটি। মহিলাকে পিষে দেওয়ার পর রক্তে ভেসে যায় রাস্তা। ঘটনার দৃশ্য দেখে স্থানীয় মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। ওই ঘাতক গাড়িটিকে আটক করেন তাঁরা। গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘাতক চালককে গ্রেফতারের দাবি জানান স্থানীয় মানুষজন। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। জখম পথচারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের দাবি, পথচারী মহিলাকে পিষে দিয়েছে গাড়ি, ফলে তাঁর মৃত্যু হয়েছে। যদিও পুলিশের তরফে মৃত মহিলার নাম পরিচয় জানানো হয়নি এখনও। তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, ইচ্ছে করেই ওই  চালক এমন কাণ্ড ঘটালেন নাকি তিনি মদ্যপ অবস্থায় ছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ জায়গা বালিগঞ্জে দিনে দুপুরে এমন ঘটনা ঘটায় পথচারী সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কেন বেপরোয়া গতিতে যাওয়া ওই গাড়ির চালকের বিরুদ্ধে ততক্ষণাৎ ব্যবস্থা নিল না তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’