বর্ষবরণের রাতে ভয়াবহ দুর্ঘটনা কসবায়

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষবরণের রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল কসবা এলাকায়। একটি বিলাসবহুল গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয়। বেপোরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বছরের শেষে ডুয়ার্সে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে্ও জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে কসবা থানা এলাকায় একটি বাইক ও একটি বিলাসবহুল গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুটি গাড়িই সিগন্যাল ভেঙে এগোচ্ছিল। এই ঘটনায় দুজন গুরুতরভাবে জখম হয়েছেন। তাঁদের বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মাথাতেই আঘাত লেগেছে। যে দুজনের আঘাত লেগেছে, তাঁদের মধ্যে একজন ছেলে, আরেকজন মেয়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বেপোরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে।

বড়দিনের মতোই এবার বর্ষবরণের রাতেও পুলিশের ধরপাকড় ছিল অব্যাহত। পুলিশ সূত্রে খবর, বেপোরোয়াভাবে গাড়ি চালানোর জন্য কলকাতা পুলিশ ৩১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে অভিযোগ দায়ের হয়েছে ৫৫৭টি। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধেও ২৮৭টি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে বছরের শেষে জলদাপাড়া ফরেস্টে চিলাপাতা জঙ্গলে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন প্রদীপ সাহা নামে এক ব্যক্তি। বেড়াতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে বীরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।  

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর