ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে খাস কলকাতার মধ্যেই ৫ বছর বসবাস! গ্রেফতার আফগান যুবক। নাম জামিল খান। দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো পরিচয়পত্র বানিয়ে খাস কলকাতার মধ্যেই ৫ বছর বসবাস! গ্রেফতার আফগান যুবক। নাম জামিল খান। দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করছে পুলিশ। আরও আফগান অনুপ্রবেশকারী ভুয়ো পরিচয়ে কলকাতায় বসবাস করছে কিনা, তারও খোঁজখবর শুরু করেছে পুলিশ। পালাবদলের পরেই অনুপ্রবেশকারী ইস্যুতে কঠোর ব্যবস্থা নিয়েছে বিজেপি সরকার। জেলায় জেলায় গ্রেফতার হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিনের পর দিন রাজ্যে খুঁটি গেড়ে বসবাস করছে তাঁরা। তাঁদের খুঁজে বের করে সীমান্ত পেরিয়ে নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিন মাসের ভিসা নিয়ে কলকাতায় এসেছিলেন জামিল। একই বছরের মে মাসে তাঁর ভিসার মেয়াদ ফুরিয়ে যায়। কিন্তু তিনি আর আফগানিস্তানে ফেরৎ যাননি। কলকাতার মধ্যেই বৈধভাবে বসবাসকারী অন্য আফগান নাগরিকদের সঙ্গে বসবাস শুরু করেন। শুধু তাই নয়, এখানে পাকাপাকি থাকার ব্যবস্থার জন্যে ভুয়ো পরিচয়ে আধার কার্ড তৈরি করেন। আধার কার্ডের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সও বানিয়ে ফেলেন তিনি। গ্রেফতারের সময়ে জামিলের থেকে আফগানি স্তানের পাসপোর্টও উদ্ধার করেছে পুলিশ। এভাবে গত পাঁচবছর ধরে অবৈধভাবে কলকাতায় বাস করছেন তিনি। পাকা ব্যবসা খুলে বসেছিলেন।

তবে কী ভাবে তাঁর তথ্য পাওয়া গেল? জানা গিয়েছে, সম্প্রতি পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত তদন্ত করতে গিয়েই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের হাতে জামিলের তথ্য আসে। তাঁকে প্রাথমিকভাবে তলব করা হয়। জেরাও করা হয়। প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর মতো আরও আফগান অবৈধভাবে কলকাতায় বসবাস করছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ