ছয় বছর পর সুপ্রিম কোর্টে হবে ডিজিপি রাজীব কুমারের আগাম জামিনের বিরুদ্ধে সিবিআই-এর আবেদনের শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ছয় বছর পর সুপ্রিম কোর্টে উঠছে জ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের মামলা। সিবিআই আগেই শীর্ষ আদালতে রাজীবের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছিল। সেই মামলার শুনানি হবে সোমবার। প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে রাজীব কুমারের মামলা শুনানি হওয়ার কথা রয়েছে। কোর্ট সূত্রে জানা গিয়েছে, এই মামলাটি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে থাকা শুনানির তালিকায় এক নম্বরে।

হাই কোর্ট রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল ২০১৯ সালের ১ অক্টোবর। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তিন দিনের মধ্যে সিবিআই দারস্থ হয় শীর্ষ আদালতের। কোর্টের তথ্য অনুযায়ী সিবিআই হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই বছর ৪ অক্টোবর মামলা করেছিল শীর্ষ আদালতে। আদালত সিবিআই-এর করা সেই মামলাটি শোনে ২০১৯ সালের ২৫ এবং ২৯ নভেম্বর। সুপ্রিম কোর্ট রাজীবকে নোটিস জারি করে দ্বিতীয় শুনানির দিন। রাজীব কুমার মামলা সংক্রান্ত নোটিশ পান ২০ ডিসেম্বর। তার পর আদালতে কয়েকটি আবেদন জমা পড়ে এই মামলা সংক্রান্ত বিষয়ে । যদিও সেগুলির কোনও অগ্রগতি দেখা যায়নি।

প্রসঙ্গত, রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) সারদা চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করে। সেই দলেই ছিলেন সারদা চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করে রাজীব কুমার। সুপ্রিম কোর্ট সেই মামলার তদন্তভার ২০১৪ সালে পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইকে দেয়। তদন্ত শুরু করার পর রাজীব তদন্তে সহযোগিতা করছেন না বলে সিবিআই অভিযোগ করে। তোলা হয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি ইচ্ছাকৃত ভাবে বিকৃতের এবং প্রমাণ নষ্টের অভিযোগ। যদিও সিবিআই-এর এই সব অভিযোগ উড়িয়ে দেন রাজীব। সিবিআই তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন বলে আদালতে তিনি জানান। সেই মামলাতেই সিবিআই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে হেফাজতে চেয়ে পদক্ষেপ শুরু করে।

সুপ্রিম কোর্ট ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয় রাজীব কুমারকে। রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে হাই কোর্টের তৎকালীন বিচারপতি শহিদুল্লাহ মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। তারপর সেই বছরের মে মাসে আদালত রাজীবের ক্ষাকবচ প্রত্যাহার করে। যদিও আদালত সেই সময় জানায় রাজীব কুমার যদি চান তাহলে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন। সেই মতই আগাম জামিন চেয়ে হাই কোর্টে মামলা করেন তিনি। তাঁর করা সেই জামিন মামলার বিরোধিতা করে পাল্টা মামলা করে সিবিআই।  তবে আদালত জানায় তাদের পর্যবেক্ষণ মামলাকারী রাজীবকে বহু বার জেরা করা হলেও তাঁর বিরুদ্ধে কোনও নতুন বা চাঞ্চল্যকর তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা নেই বলেও উল্লেখ করা হয়। আদালতের রায় দেয় যে রাজীব জামিন পাবেন এবং তাঁকে সিবিআই-কে সাহায্য করতে হবে। আদলত বলে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে ৪৮ ঘণ্টা আগে নোটিস পেলে। সেই সব শর্ত লঙ্ঘন হলে  রাজীবের জামিন বাতিলের আবেদন করতে পারবে সিবিআই। এই মামলার শুনানি হবে সোমবার।

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা