পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল বিধায়কের ‘হুমকি’ ভিডিওকে ঘিরে ব্যাপক বিতর্ক। সেই ঘটনায় দায়ের করা হয়েছে এফআইআরও।  সেই অভিযোগের ভিত্তিতে আজ, বৃহস্পতিবার (১৪ মে) সকালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূলের জয়ী প্রার্থী দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে গোটা এলাকায়।

পুলিশি তল্লাশিতে উঠে আসে তৃণমূল নেতার ‘রাজকীয়’ বাড়ির অন্দরমহল। পৈলানে দিলীপের দুটি বাড়ি রয়েছে। বাড়ির সামনেই রয়েছে বিশাল লোহার গেট। বুদ্ধ মূর্তি থেকে বাঘ, ময়ূরের মূর্তি কী না নেই সেখানে। এছাড়াও, ভিতরে রয়েছে সুইমিং পুল, বাহারি ফোয়ারা এবং সাজানো লন। র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়িতে দেখা মেলেনি খোদ তৃণমূলের জয়ী প্রার্থীর।

আরও পডুন: লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে। অভিযোগ, দিলীপ মণ্ডল বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ, দিলীপের দুটি বাড়িতে পৌঁছে তল্লাশি চালাচ্ছে। অভিযানে উপস্থিত রয়েছেন বিষ্ণুপুর থানার আইসি-সহ একাধিক আধিকারিক। তদন্তকারীদের দাবি, এদিন সকালেও বিধায়ক দিলীপ মণ্ডলকে এলাকায় দেখা গিয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছনোর পর থেকেই তিনি বেপাত্তা হয়ে যান। বর্তমানে তৃণমূল নেতা দিলীপ মণ্ডল কোথায় রয়েছেন, তা এখনও জানা যায়নি। 

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….