কসবায় ইউটিউব দেখে তুবড়ি বানাতে গিয়ে ভয়ানক বিস্ফোরণ, অগ্নিদগ্ধ গৃহকর্তা, প্রাণে বাঁচলেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউটিউব দেখে তুবড়ি বানাতে গিয়ে কসবায় ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম গৃহকর্তা। অল্পের জন্য রক্ষা পেলেন গৃহকর্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী বাড়িতে তুবড়ি বানাবে বলে স্ত্রীর কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন। স্ত্রী ইউটিউব(You Tube) দেখে কিভাবে তুবড়ি বানাতে হবে সেই পরামর্শ দিয়েছিলেন স্বামীকে। মোবাইলে দেখে সেই তুবড়ি বানানোর কাজ শুরু করেন স্বামী। খুলে বারুদের মসলা ভরে সেই তুবড়ি বানানোর সময় বিস্ফোরণ ঘটে। বারুদের বিস্ফোরণে আগুন লেগে যায়। ঘরের দরজা জানালার ক্ষতি হয়। জানলার কাঁচ ভেঙে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। অগ্নিদগ্ধ গৃহকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে বর্ষবরণের রাতে তুবড়ি(Terrible) জ্বালাতে চেয়েছিলেন গৃহকর্তা। কিন্তু সেদিন তিনি তা যোগাড় করতে পারেননি, তারপর বাড়িতেই বানানোর পরিকল্পনা নেন। স্ত্রীর কাছে সেই ইচ্ছে প্রকাশ করার পর নিজেই গন্ধক লোয়াচুর ও অন্যান্য তুবরির উপকরণ কিনে আনেন বাড়িতে। এমনকি তুবড়ির খোল কিনে আনেন। শনিবার সকালে তুবরির মসলা রোদে দেন। এরপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবার পর বিকেলে বসেন তুবড়ির খোলে মসলা ভরার জন্য। গৃহকর্তা যখন এই তুবড়ি তৈরি করছিলেন সেই সময় পরীক্ষা করার জন্য তিনি একটি তুবড়িতে আগুন দেন। আর তখনই ঘটে বিস্ফোরণ।

বিকট শব্দে আগুনের ফুলকি উড়ে গিয়ে বারুদের উপরে পড়ে। লেগে যায় আগুন। নিমিষে সেই আগুন বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা হয় ।কিন্তু বাড়িতে প্রচুর দ্রাহ্যবস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণ বাইরে চলে যায় ।এরপর ঘটনাস্থলে দমকল পৌঁছয়। প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। অগ্নি দগ্ধ অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় মসেখানে চিকিৎসাধীন আছেন তার স্ত্রীও অল্প বিস্তর আহত হয়েছেন । প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় লালবাজারের(Lalbazar) বম্ব স্কোয়াড। নমুনা সংগ্রহ করে তাঁরা।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা