ফের হেফাজতে,জ্যোতিপ্রিয়র কালীপুজো কাটবে সিজিও কমপ্লেক্সে

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার হেফাজত শেষে শারীরিক পরীক্ষা করানোর পর ব্যাংকশাল আদালতে হাজির করা হয় রাজ্যের বনমন্ত্রী(Forest Minister) জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডির আবেদন মেনেই আদালত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ফের সাতদিন তাদের হেফাজতে রাখার নির্দেশ দিল। ফলে কালী পুজোতে সিজিও কমপ্লেক্সে থাকতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে(Jotipriyo Mallick)।সোমবার হাসপাতালে চেকআপের পর বনমন্ত্রীকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ভারপ্রাপ্ত বিচারক বিশাখা বন্দ্যোপাধ্যায় দুই পক্ষের সওয়াল শেষে রায়দান স্থগিত রাখেন প্রথমে। পরবর্তীতে ৭ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।ইডির(ED) আইনজীবীর তরফে জানানো হয় রেশন দুর্নীতি মামলায় ১০ দিন ইডি হেফাজত দেওয়া হয়েছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।সেই সময় উনি হাসপাতালে ছিলেন। তাই এবার আরও ৭ দিনের জন্য ইডি হেফাজতের আবেদন জানানো হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আর সেই কারণেই তাঁকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন জামিনের আবেদনই জানাননি অভিযুক্তের আইনজীবী।শেষ পর্যন্ত আদালত ইডির আর্জি মেনে নেয়।তার আগে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে ঢোকার সময় সংবাদ মাধ্যমকে দেখে চিৎকার করে বলতে থাকেন, ‘আমি নির্দোষ, ওরা, অন্যায়, অনৈতিক কাজ করেছে’ । আদালতে যাওয়ার আগে তাঁর দাবি, -‘আদালত আমায় মুক্ত করবে’।জানা গিয়েছে, তদন্তে উঠে আসা বেশ কিছু নতুন তথ্য তুলে ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রীকে নিজেদের হেফাজতে চায় ইডি।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তদন্তে উঠে এসেছে বেশ কিছু কোম্পানির নাম। ওই সব সংস্থায় বাকিবুরের জড়িত থাকার প্রমাণ মিলেছে। অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আরও একটি সংস্থার হদিশ মিলেছে। যারা বাকিবুর-মডেলেই চাল কল, আটা কল, কর্পোরেট অফিস-সহ কলকাতা, হাওড়ার বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করেছে।

এই সমস্ত সংস্থায় রেশন দুর্নীতির কালো টাকা ঢুকেছে বলে দাবি করে ইডি।এই সমস্ত তথ্য পেশ করে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আরও জেরা করার জন্য এদিন আদালতে আবেদন জানায় ইডি।এর আগে গত ৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেছিলেন, ২ দিনের মধ্যে সত্য প্রকাশ হবে। ৬ তারিখ প্রমাণ করে দেব, আমি নির্দোষ।আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য কম্যান্ড হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়নি। রেশন বণ্টন দুর্নীতি মামলার শুনানি চলাকালীন তেমনটাই দাবি করলেন ধৃতের এক আইনজীবী।মন্ত্রী রাজনৈতিক চক্রান্তের শিকার বলেও মন্তব্য করেন সোমবারই বিস্ফোরক দাবি করেছেন মন্ত্রীর প্রাক্তন পিএ অভিজিত্‍ দাস। তাঁর দাবি, -‘ মন্ত্রীর নির্দেশেই তাঁর স্ত্রী ও মাকে ৩টি সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল’। ইডির দাবি, -‘রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা যে ৩টি সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছে সেই সংস্থাগুলিতে একসময় ডিরেক্টর ছিলেন মন্ত্রীর স্ত্রী মণিদীপা মল্লিক ও মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক।

পরে এই ৩টি সংস্থার ডিরেক্টর হন মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিত্‍ দাসের স্ত্রী সুকন্যা ও মা মমতা দাস’। অভিজিতের দাবি, -‘মন্ত্রীর নির্দেশে ডিরেক্টর হলেও, সংস্থার কাজ সম্পর্কে কিছু জানা ছিল না। শুধু জানতেন মন্ত্রী ব্যবসা করবেন’। ওই সংস্থাগুলি থেকে কোনও টাকা তাঁর স্ত্রী বা মায়ের অ্যাকাউন্টে ঢোকেনি বলেও দাবি করেছেন জ্যোতিপ্রিয়র প্রাক্তন পিএ অভিজিত্‍। ইডি হেফাজতে সাতদিন নির্দেশ দেওয়ার পর ফের আদালত থেকে বেরোনোর সময় জ্যোতিপ্রিয় মল্লিক বলেন ৬ দিন পরে দেখা হবে । তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌