এই মুহূর্তে

ফের চলন্ত মেট্রোর সামনে যাত্রীর মরণঝাঁপ, ব্লু -লাইনে ট্রেন চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যায় ফের মেট্রো ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। মাস্টারদা সূর্য সেন স্টেশনে আত্মহত্যার চেষ্টা।টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো(Metro) চলাচল বন্ধ। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলছে মেট্রো পরিষেবা। সপ্তাহের ব্যস্ততম দ্বিতীয় দিনে মঙ্গলবার সন্ধ্যায় অফিস ফেরত টাইমে হয়রানি যাত্রীদের। ঘটনাস্থলে যাচ্ছে দমকল ও পুলিশ। প্রায় সই কলকাতা মেট্রো ব্লু লাইনে নেতাজি ভবন সহ একাধিক স্টেশনে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে।

সপ্তাহের কাজের দিনে অফিস ফেরতের সময় এই ধরনের আত্মহত্যার ঘটনায় ব্লু লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যে ছটা বেজে ৩৫ মিনিটে মাস্টারদা সূর্য সেন স্টেশনে চলন্ত মেট্রো সামনে এক জাতি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। তড়িঘড়ি ট্রেনের চালক ট্রেনটি শাটেল ব্রেক মেরে থামানোর চেষ্টা করে। মেট্রোর থার্ড লাইনের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ওই যাত্রীকে উদ্ধার করার জন্য তৎপর হয়ে ওঠে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

খবর দেওয়া হয় লালবাজারে(Lalbazar) এবং দমকল দফতরে। এই আত্মহত্যার চেষ্টা করুন ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। অনেক যাত্রীকেই গন্তব্যস্থলে পৌঁছতে ভিডিও আসতে হয় মেট্রো স্টেশনের বাইরে। বাস ও ট্যাক্সি ওপর যাত্রীদের চাপ পড়ে সপ্তাহের ব্যস্ততম দ্বিতীয় দিনে।যে ব্যক্তি ঝাঁপ দিয়েছেন তার পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। ব্লু লাইনে একাধিক মেট্রো স্টেশন এ যাত্রীদের এই আত্মহত্যার চেষ্টা ঘটনায় ফের প্রশ্নচিহ্নের মুখে এগিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা পরিকাঠামো। অথচ প্রতিটি স্টেশনেই থাকে আর পিএফ জওয়ানরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

পুণেতে খুন পরিযায়ী শ্রমিক, পরিবারের সঙ্গে সাক্ষাতে পুরুলিয়ায় অভিষেক

‘‌আমি তৃণমূলকে ভোটও দেব’‌, দোর্দণ্ডপ্রতাপ মজিদ মাস্টারের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

সল্টলেকে বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন, কীভাবে মৃত্যু?

এবার আবাসনেই ভোটকেন্দ্র! মুখ্য নির্বাচনী অধিকারিক দফতরকে জানালো কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ