অখিলেশ থেকে স্ট্যালিন, মমতার ভবানীপুরের জয়ে দিল্লির বার্তা

পাশাপাশি ত্রিপুরাতেও খুশির হাওয়া দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে। মিষ্টি মুখ ও আবির মেখে জয়ের উল্লাস দেখা যায় উত্তর-পূর্বের এই রাজ্যের মধ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১১-এর বিধানসভা নির্বাচনের জয়ের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নিকটতম বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজারের বেশি ভোটে হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জয়ের দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। কারণ ২০২১-এর নির্বাচনে মোদি-শাহের ২০০   আসনের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে ২১৩ আসন পেয়ে পুনরায় ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। তারপরেই শুরু হয় দিল্লি জয়ের লড়াই। দিল্লি গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করে আগাম প্রস্তুতি সেরেই রেখেছেন মমতা। কিন্তু নন্দীগ্রামের কারচুপির ঘটনা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তৃণমূল সুপ্রিমো। তাই ভবানীপুরের ভোটে জিতে দিল্লিতে জয়ের বার্তা দিল তৃণমূল কংগ্রেস।

এদিন ভবানীপুরের উপনির্বাচনের রেজাল্ট আউটের পড়েই ভিন রাজ্য থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন সপা নেতা অখিলেশ যাদব। টুইট করে তিনি জানিয়েছেন, মমতাদির জয়ই সত্যের জয়। সমাজবাদী পার্টির নেতা লিখেছেন, এটাই ‘সত্যমেব জয়তে’ রীতি। অর্থাৎ আগামী দিনে দিল্লিই লক্ষ্য এটা সুস্পষ্ট। তাই একে একে দিল্লির নেতাদের শুভেচ্ছা বার্তা উড়ে আসছে তৃণমূল সুপ্রিমোর কাছে। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান স্ট্যালিন। তিনি টুইট করে জানিয়েছেন, ‘ভবানীপুর উপ-নির্বাচনে মমতার জয়ের জন্য শুভেচ্ছা। বিরাট ভোটের প্রাপ্য জানান দিচ্ছে আপনার দিকেই মানুষের মতামত রয়েছে।’ টুইটে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। তিনি জানিয়েছেন, ‘মমতা দিদি একজন বিচক্ষণ নেত্রী। সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেন তিনি। ভবানীপুর উপনির্বাচনের জয়ের জন্য শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজুনহি ফালেরিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেত্রী আগামী দিনে চাই বিজেপর বিরুদ্ধে টুইটে দাবি করেছেন তৃণমূল নেতা।

ভবানীপুরের রেজাল্টের পরই খুশির হাওয়া ত্রিপুরাতেও। এদিন সকাল থেকেই বাংলা জুড়ে খুশির হাওয়া ছিল। কারণ তৃণমূল নেত্রীর রেজাল্ট আউটের দিন। বেলা বাড়তেই রেজাল্ট পরিষ্কার হয় ও বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও খুশির হাওয়া দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে। মিষ্টি মুখ ও আবির মেখে জয়ের উল্লাস দেখা যায় উত্তর-পূর্বের এই রাজ্যের মধ্যে।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!