পুরভোটের প্রস্তুতি! সোমবারেই সর্বদল বৈঠক ডাকল কমিশন

রাজ্যের তরফে নির্ধারিত তারিখ জানানো হলেও আদালতে মামলার জন্য ১৯ ডিসেম্বর পুরভোট প্রায় অসম্ভ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের তরফে নির্ধারিত তারিখ জানানো হলেও আদালতে মামলার জন্য ১৯ ডিসেম্বর পুরভোট প্রায় অসম্ভব। কিন্তু তাও আগাম প্রস্তুতি সেরে রাখছে রাজ্য নির্বাচন কমিশন। কালীপুজোর আগেই রাজ্যের তরফে আগামী ১৯ ডিসেম্বর হাওড়া ও কলকাতায় পুরভোট করার দিন হিসেবে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া। সেই তারিখেই ভোট করাতে প্রস্তুতি নিচ্ছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু ‘গোহারা’ হারের ভয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। কলকাতা হাইকোর্টে এই মামলার ভিত্তিতে আপাতত ১৯ ডিসেম্বরের ভোট নিয়ে সংশয় রয়েছে। কিন্তু ডিসেম্বরে যমজ শহর হাওড়া ও কলকাতায় ভোট না হলেও জানুয়ারির গোড়াতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই বিলম্ব না করে সবরকম প্রস্তুতি সেরে রাখছে রাজ্য নির্বাচন কমিশন। যার ভিত্তিতে আগামী সোমবার বিকেল চারটেয় সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশনার।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবারই রাজনৈতিক দলগুলিকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে। সোমবারের বৈঠকে থাকার অনুরোধ জানানো হয়েছে প্রত্যেক দলের প্রতিনিধিদের। কীভাবে পুরভোটে হবে? কোন দলের কী দাবি রয়েছে তাও শুনবে কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন হাওড়া ও পুরসভার ভোট হবে ইভিএমেই। রাজ্যের কেনা ইভিএমে হবে সেই ভোট, যার পরীক্ষার কাজও শুরু হয়েছে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন। যাতে আদালতের নির্দেশের পরেই দ্রুত পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করা যায়। হাওড়া ও কলকাতায় পুরভোট নিয়ে আপত্তি জানিয়েই বিজেপির তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা করে। বিজেপির দাবি একসঙ্গেই ফেব্রুয়ারি মাসে পুরভোট হোক। যার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন জানায়, যতদিন না আদালতে এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে না।

চলতি সপ্তাহেই সেই মামলায় পিটিশন দাখিল করবে রাজ্য নির্বাচন কমিশন। কেন এই মুহূর্তে রাজ্যের সমস্ত পুরসভায় ভোট করানো সম্ভব না তাও আদালতকে জানানো হবে বলে জানা গিয়েছে।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর