দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরভোটের প্রচার সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টা, সর্বদল বৈঠকে জানাল কমিশন

নিজস্ব প্রধিনিধি: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগমে ভোট নিয়ে সোমবার সর্বদল বৈঠক ডেকেছিল রাজ্য় নির্বাচন কমিশন। প্রত্যাশা মতোই বিজেপি-সহ বিরোধীরা রাজ্য়ের সমস্ত পুরভোট দাবি করে। পাশাপাশি বিরোধীরা হাওড়া পুরসভায় নতুন করে ডিলিমিটেশনের দাবি তুলেছে। তবে শাসকদল তৃণমূল জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে। এদিন সর্বদল বৈঠকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দিয়েছিলেন তাপস রায়, দেবাশিস কুমার। পাশাপাশি বিজেপির অর্জুন সিংহ, সিপিএমের রবীন দেব, কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়ের মতো নেতারা ছিলেন সর্বদল বৈঠকে।

পরে কমিশের তরফে জানানো হয়েছে, পুরভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ইভিএম, এমসিসির প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। পুরভোটের প্রচারের সময়সীমা নিয়ে কমিশন জানিয়ে দেয় প্রচার করা যাবে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত। ভোটের ৭২ ঘণ্টা আগেই প্রচার শেষ করতে হবে। ভোট গ্রহন হবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। হাওড়া নিয়ে কমিশনের বক্তব্য, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও জানানো হয়েছে হাওড়ায় এম ওয়ান এবং কলকাতায় এম টু ইভিএমে ভোটগ্রহন হবে। 

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ