‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: সংকল্পপত্রে যেসকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো পূরণ করা হবে। দল ও সরকার সমন্বয় রেখে কাজ এগিয়ে নিয়ে যাবে। নিউটাউন কনভেনশন সেন্টারে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, সংগঠন মজবুত করতে কর্মীদের প্রশিক্ষণ শিবির করা হবে। বিজেপির মন্ত্র আমি নই, আমরা। রাজ্যের উন্নয়নে সবাইকে একসঙ্গে চলতে হবে। মানুষের সকল আশা-প্রত্যাশা পূরণ করতে হবে। 

তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেছেন, পূর্বতন সরকার জনগণনা আটকে রেখেছিল। এখন সেই কাজ শুরু হয়েছে। ১ অগস্ট থেকে শুরু হবে জনগণনা। আগামী বছর ফেব্রুয়ারি মাসে শেষ হবে কাজ।  এর ওপর নির্ভর করে ডিলিমিটেশন করা হবে। এদিন মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে অন্নপূর্ণা ভান্ডারের কথা। তিনি বলেছেন, শনিবার পর্যন্ত প্রায় ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। অন্নপূর্ণা নিয়ে প্রথমে সমালোচনা হয়েছে। এখন মানুষ বুঝতে পেরেছেন। সরকারি কর্মী-আধিকারিকরা অনেকেই এখনও নেতিবাচক মনোভাব নিয়ে রয়েছেন। সেই সকল নেতিবাচক ভাবনাকে পরিশোধিত করতে হবে। মানুষের স্বার্থে কাজ করবে সরকার।

আয়ুষ্মান ভারত নিয়েও সোমবার দিল্লিতে বৈঠক রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সোমবার দিল্লিতে বিজ্ঞান ভবনে আয়ুষ্মান ভারত নিয়ে বৈঠক রয়েছে। ১ কোটি ৪৬ লক্ষ পরিবার আলাদা করে আয়ুষ্মান ভারতের কার্ড পেতে চলেছেন। এই সকল পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারবে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের নাম করা হচ্ছে আয়ুষ্মান মন্দির। রাজ্যের মানুষ এবার স্বাস্থ্যক্ষেত্রে ব্যপক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া হবে। 

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা