মুখ্যমন্ত্রীর আচার্য পদ অনুমোদন করল রাজ্য মন্ত্রিসভা

সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর রাজ্যপাল নয়, এবার থেকে এই পদের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য, কৃষি, প্রাণী এবং মৎস্য বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় গুলিরও আচার্য মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত  বিশ্ববিদ্যালয় গুলির আচার্য পদেও রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর রাজ্যপাল নয়, এবার থেকে এই পদের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির পরিদর্শক এতদিন পর্যন্ত ছিলেন রাজ্যপাল। এবার থেকে সেই দায়িত্ব সামলাবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য, উল্লেখ্য কেরালা ও তামিলনাড়ুতে একই রকম বিল বিধানসভায় পেশ করেছে সেখানকার সরকার। অর্থাৎ সেখানেও সেখানকার রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে আর রাজ্যপালকে রাখা হচ্ছে না। সেখানে ওই সব বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে সেখানকার মুখ্যমন্ত্রীদের নিয়োগ করা হচ্ছে। কার্যত পদাধিকারবলেই সেই নিয়োগ হচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুঞ্চি কমিশন ২০১০ সালে এই ব্যাপারে সুপারিশ করেছিল। তখন বিরোধীদের পক্ষ থেকে সংসদে স্ট্যান্ডিং কমিটির সদস্য রাজনাথ সিং সমস্ত রাজ্যকে এই সুপারিশ কার্যকর করার কথা বলেছিলেন। এখন সেই নীতিই নেওয়া হচ্ছে। সূত্রের খবর এই পরিবর্তনে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজি না হলে রাজ্য সরকার সিদ্ধান্ত কার্যকর করতে অর্ডিন্যান্স আনার পথও খোলা রাখা হচ্ছে। 

সন্দেহ নেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আবারও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বিবাদ আরও চরমে উঠবে। কেন না এটা সবাই বুঝতে পারছেন যে, রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে আধিকারিকদের যেভাবে হুমকি ধমকি দিচ্ছিলেন তাতে করে শিক্ষার সামগ্রিক পরিবেশ ভীষণ রকম ভাবেই ক্ষতিগ্রস্থ হচ্ছিল। উপাচার্যরাও ভীত সন্ত্রস্ত হয়ে ছিলেন। এমনকি তাঁরা অপমানিত বোধও করছিলেন। এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে বার বার অনুরোধ জানানো হয় ধনখড়কে এই ধরনের পদক্ষেপ না নিতে। কিন্তু সে কথা তিনি কানে তোলেননি। প্রসঙ্গত,  বিলে সই না করলে জারি হবে অর্ডিন্যান্স, যাতে সই করতে তিনি বাধ্য। সেই অর্ডিন্যান্স জারি হলেই রাজ্যপালের জায়গায় রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হতে পারবেন মুখ্যমন্ত্রী।

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ