উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা পার্থ’র, জেরায় দাবি অর্পিতার

অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে হল ২৭ কোটি ৯০ লাখ। উদ্ধার হয়েছে ৬ কেজি সোনাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে হল ২৭ কোটি ৯০ লাখ। এর আগে তাঁর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লাখ উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সব মিলিয়ে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৬ কেজি সোনাও বাজেয়াপ্ত করেন ইডির আধিকারিকরা। আর এই বাজেয়াপ্ত হওয়া টাকা নিয়ে টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সব টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলে জেরায় দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়।

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা বেলা ১২টার কিছু ক্ষণ আগে অর্পিতার বেলঘরিয়ায় ফ্ল্যাটে হানা দেন। রথতলা এলাকার ওই অভিজাত আবাসনে তল্লাশি চালাতে যাওয়ার সময় তদন্তকারীদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথমে সেই ফ্ল্যাটের দরজা তালাবন্ধ থাকায় এক চাবি তৈরি করার কারিগরকে ডেকে আনেন ইডি আধিকারিকরা। কিন্তু সেই কারিগরও চাবি তৈরি করতে পারেনি। অবশেষে দরজা ভেঙে ঘরে ঢোকেন তদন্তকারীরা। ঘরের মধ্যে ঢুকে ২৭ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করেন ইডির গোয়েন্দারা। সেই সঙ্গে উদ্ধার হয় ৪.৩১ কোটি টাকার সোনা। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত ১৯ ঘণ্টা ধরে চলে ইডির এই তল্লাশি অভিযান।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে গত ২২ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানে যান। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পাশাপাশি ওইদিন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটেও হানা দেন তদন্তকারীরা। সেদিনই তাঁকে গ্রেফতার করেন ইডির তদন্তকারীরা।

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা