কলকাতায় পুজোতে আসছেন না অমিত শাহ

বিজেপির তরফে বলা হয়েছিল, কলকাতায় অমিত শাহ আসবেন পুজোতে। কিন্তু বঙ্গ বিজেপির সেই ইচ্ছেতে জল ঢেলে দিল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন না কলকাতায় পুজো উদ্বোধনে। বিজেপির তরফে বলা হয়েছিল, কলকাতায় অমিত শাহ আসবেন পুজো উদ্বোধন করতে। কিন্তু বঙ্গ বিজেপির সেই ইচ্ছেতে জল ঢেলে দিল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।

অমিত শাহ যে বঙ্গে পুজো উদ্বোধনে আসছেন না। তা জানিয়েছেন বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সুকান্ত মজুমদার জানান, বিশেষ কাজ থাকায় অমিত শাহ অষ্টমীর দিনও আসতে পারছেন না কলকাতায়। আসার কথা ভেবেছিলেন তিনি। ফলে সবমিলিয়ে বঙ্গ বিজেপির আমন্ত্রণে অমিত শাহ সাড়া না দেওয়ায় ইতিমধ্যে বিজেপির অন্দরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজেপি সূত্রের খবর ছিল, কলকাতায় সন্তোষ মিত্র স্ক্যোয়ার-সহ সল্টলেকে দুটি পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সম্প্রতি জানান, উদ্বোধনে নয় অমিত শাহ আসতে পারেন অষ্টমীর দিন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় সল্টলেকে পুজোর উদ্বোধন করেন সুকান্ত মজুমদার।

উল্লেখ্য ২০২০ সাল থেকে বঙ্গ বিজেপির দুর্গাপুজো (Durga Puja 2022) করা শুরু করেছে। প্রথম বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে দুর্গা পুজো উদ্বোধন করে বাঙালি হিন্দুদের একটি বড় অংশের কাছে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদি। যদিও বিধানসভা নির্বাচনে তাঁর দল বিজেপি ধরাশায়ী হয়েছে তৃণমূলের কাছে। বিধানসভা নির্বাচনে এমন ভরাডুবির পর বিজেপি এ বছর দুর্গা পুজো করবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে কোনওরকমে পুজো আয়োজিত হলেও এ বছর এলেন না কেন্দ্রীয় নেতৃত্ব।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল