মমতার সাজে নবদ্বীপ থেকে ধর্মতলায় শহিদ সমাবেশে এক কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : নীল সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি। পিছন থেকে দেখলে মনে হবে বসে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে গেলে ভুল ভাঙবে। পছন্দের দলনেত্রীর সাজেই ২১-র সমাবেশে হাজির হয়েছেন এক কর্মী সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ সাজসজ্জাতেই নিজেকে সাজিয়ে হাজির হয়েছেন তিনি। জানা গিয়েছে, নবদ্বীপ থেকে দলনেত্রীর বার্তা শুনতেই এসেছেন তিনি। তাঁর কথায় শোনা গিয়েছে, দলনেত্রীর বার্তাই। দলনেত্রী মতো তাঁর মুখেও একসঙ্গে লড়াই করার বার্তা।

ধর্মতলায় শহিদ তর্পণ দিবসের সমাবেশে হাজির থাকতে সোমবার সকাল থেকেই শহরে পা রাখতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূলের কর্মী-সমর্থকরা। শহিদ স্মরণে আয়োজিত সভা উপলক্ষে সকাল থেকেই শিয়ালদহ-হাওড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ধর্মতলা রওনা হয়েছেন। এক-একটা মিছিল রঙিন-বর্ণময় হয়ে উঠেছে। কারও মাথায় তৃণমূলের টুপি, আবার কারও পরনে সবুজ পঞ্জাবি। তবে সেই মিছিলের ভিড়ে চোখ টেনেছেন চাকদহ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মৌমিতা ভট্টাচার্য। তিনি খোদ জগন্নাথ দেবের মূর্তি কোলে করে মিছিলে পা মিলিয়েছেন। আর খোদ ভগবানের মূর্তি দেখে অনেকেই দু’হাত ঠেকিয়ে প্রণাম সেরেছেন।

উল্লেখ্য, ২১ জুলাই, ১৯৯৩। কংগ্রেস যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হন ১৩ যুব কংগ্রেস কর্মী। সেই থেকেই প্রতিবছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগে কংগ্রেস, এখন তৃণমূল তা পালন করে। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে কমিশনও গড়েন। এখনও সেই রিপোর্ট বেরোয়নি। বাম-কংগ্রেসের অভিযোগ, গুলি চালানোর নির্দেশ দেওয়া মণীশ গুপ্ত-রচপাল সিংরা এখন মমতার ‘কাছের লোক’। সচিত্র পরিচয় পত্রের দাবীরা নিয়ে সেদিন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন পুলিশের গুলিতে মৃত্যু তেরো জনের শ্রদ্ধায় শহিদ দিবস পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই হাজার হাজার মানুষ জড়ো হন ধর্মতলায়।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে