খাস কলকাতায় গঙ্গায় প্রতি মাসে ডুবে মরছেন গড়ে ৬জন

কলকাতার অন্তত ৯টা ঘাটে একটা বিশেষ পদ্ধতিতে জলে ডোবা রুখতে জাল দেওয়ার ব্যবস্থা করতে চলেছে কলকাতা পুলিশ যা অনেকের জীবন বাঁচাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে হামেশাই শোনা যায় গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে(Drowned in Ganges) গিয়েছেন কেউ না কেউ। আবার অনেকে জোয়ার বা ভাটার স্রোতের মুখে পড়েও ভেসে যান। প্রতিটি ক্ষেত্রেই মৃত্যু কার্যত অবধারিত। এই সব ঘটনা ঠেকাতেই এবার পদক্ষেও করছে কলকাতা পুলিশ(Kolkata Police)। কলকাতার অন্তত ৯টা ঘাটে(Ghat) একটা বিশেষ পদ্ধতিতে জলে ডোবা রুখতে জাল দেওয়ার ব্যবস্থা করছেন তাঁরা। সাধারণত দেখা যায়, গঙ্গায় স্নান করতে গিয়ে কিংবা কোনও ধার্মিক অনুষ্ঠানে যোগ দিতে এসেই কেউ না কেউ গঙ্গায় ডুবে যাচ্ছেন। পরিসংখ্যান বলছে, চলতি বছরের গত ১১ মাসে কলকাতা পুলিশের এলাকায় গঙ্গার ঘাটে ডুবে বিভিন্ন ঘাটে সব মিলিয়ে অন্তত ৬৬জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে(Average Per Month Death) ৬জন করে। এই সংখ্যা কমাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ। তাঁরা সফল হলে যে অনেক জীবনই অকালে ঝরে যাওয়ার হাত থেকে রেহাই পাবে সেটা পরিসংখ্যানই বলে দিচ্ছে।

কী করবে কলকাতা পুলিশ? লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার অন্তত ৯টা ঘাটে একটা বিশেষ পদ্ধতিতে জলে ডোবা রুখতে জাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গার ঘাট বরাবর উঁচু করে জাল দিয়ে ঘিরে দেওয়া হবে ব্যাপারটা এমন নয়। এক্ষেত্রে গঙ্গার জলের নীচেই থাকবে বিশেষ জাল। এক্ষেত্রে যে ঘাটে লোকজন স্নান করতে নামেন সেখানে ঘাটের সিঁড়ির দুদিকে দুটি লোহার কাঠামো থাকবে। সেখান থেকে জল গঙ্গার জলের বেশ কিছুটা নীচে পর্যন্ত থাকবে। জালের সঙ্গে হাওয়া ভর্তি বেলুনও থাকবে। কেউ যদি ডুবে যান কোনওভাবে তিনি ওই হাওয়া ভর্তি বেলুনের সহায়তায় ভেসে থাকতে পারবেন কিছুক্ষণ। তার মধ্যেই তাকে উদ্ধার করার ব্যবস্থা করা হবে। ঘাটেতে একটি করে নৌকাও রাখা থাকবে। কোনওভাবে কেউ যদি বিপাকে পড়ে যান তবে তৎক্ষণাৎ তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে প্রশিক্ষিত লোকজন। তবে শেষ পর্যন্ত এই ব্যবস্থা কতটা কার্যকরী করা সম্ভব হবে তা নিয়েও থাকছে প্রশ্ন। তবে কিছু প্রাণ যে বাঁচানো যাবে তা নিয়ে সন্দেহ নেই।

বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ পুলিশ

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক