চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আনন্দপুর অগ্নিকাণ্ড: ১৮টি দেহাংশ দেওয়া হল পরিবারের হাতে

নিজস্ব প্রতিনিধি : আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের ১৮ জনের দেহাংশ তুলে দেওয়া হল পরিবারের হাতে। এই ঘটনায় নিখোঁজ ২৭ জনের মধ্যে ১৮ জনের দেহাংশ ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তারপরেই দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। বাকি ৯ জনের দেহ শনাক্ত করা বাকি রয়েছে। 

আনন্দপুর কান্ডে ২৬ দিন পেরিয়ে গিয়েছে। ২৭ তম দিনে এস ১৮টি পরিবার তাঁদের পরিবারের সদস্যের দেহাংশ পেয়েছে। কাঁটাপুকুর মর্গে উপস্থিত হয়েছেন আত্মীয়-পরিজনেরা। সেখানেই ১৮টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এখনও ৯ জনের দেহাংশ চিহ্নিত হয়নি। সেই দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, শনিবার যাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এ ছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা রয়েছেন। মৃতদের পরিবারের হাতে দ্রুত মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হবে। দেহাংশ তুলে দেওয়া হয়েছে আইন মেনে। 

আনন্দপুরে দুটি গুদামে আগুন লাগার ঘটনা ভয়াবহ আকার নিয়েছিল ২৫ জানুয়ারি। প্রায় দেড়দিন ধরে আগুন জ্বলেছে। ভিতরে ২৭ জনের আটকে থাকার খবর মিলেছিল। পরে কিছু দেহাংশ, কিছু দেহ মিলেছে। প্রায় ২৭ জনের দেহ উদ্ধার হয়েছে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দাহ্য নিমিষেই দাবানলের আকার ধারণ করে ওই আগুন। আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেট জাত খাবার, ঠান্ডা পানীয়ের বোতল মজুত করা থাকত। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ