মৃত্যুপুরী আনন্দপুরের ভস্মীভূত গুদাম থেকে আরও দুজনের দেহাংশ উদ্ধার, মৃত বেড়ে ২৭

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ আগুনে ভস্মীভূত হওয়া আনন্দপুরের নাজিরাবাদের  গুদামের ধ্বংসস্তূপ যতই সরানো হচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক দেহের টুকরো। জ্বলে পুড়ে খাক হওয়া ওই দেহাংশ শনাক্তের কোনও উপায় নেই। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ধ্বংসস্তুপ থেকে আরও দুজনের পোড়া দেহাংশ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, এ নিয়ে এখনও পর্যন্ত ২৭ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। যদিও পুলিশ কিংবা প্রশাসনের তরফ থেকে এখনও প্রকৃতপক্ষে কতজন মারা গিয়েছেন, তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য জানানো হয়নি। ফলে বিভ্রান্তি ছড়ানোর একটা অবকাশ রয়েই যাচ্ছে।

গত রবিবার ভোর রাত তিনটে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদে একটি ডেকরেটর্সের গুদামে প্রথমে আগুন লাগে। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মোমো কারখানার গুদামে। সে সময় কয়েকজন কর্মী গুদামের মধ্যে ছিলেন। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দাহ্য নিমিষেই দাবানলের আকার ধারণ করে ওই আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। টানা ১৯ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ধ্বংসস্তুপ ছড়াতেই একের পর এক দেহের টুকরো উদ্ধার হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সারাদিনে উদ্ধার করা হয়েছিল আরও চারজনের দেহ৷ কোনও দেহকেই শনাক্ত করা যায়নি। ফলে দেহ শনাক্তকরণে ডিএনএ ম্যাপিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ফরেন্সিক বিভাগের কাছে পাঠানো হয়েছে দেহাংশ। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ডেকরেটর্সের মালিক গঙ্গাধর দাস এবং ওয়াও মোমোর গুদামের ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক সাহা্যের পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের