আরজি কর আন্দোলনের প্রধান মুখকে সংগঠন থেকে তাড়াল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর আন্দোলনের প্রধান মুখ অনিকেত মাহাতোকে সংগঠন থেকে বহিষ্কার করল বাম ঘরানার জুনিয়র চিকি‍ৎসকদের সংগঠন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট (ডব্লিউজেডিএফ)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন ডেকেই ওই বহিষ্কারের কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগও আনা হয়েছে। যদিও বহিষ্কারের সিদ্ধান্তকে পাত্তাই দিচ্ছেন না অনিকেত। এমনকি ডব্লিউজেডিএফের বর্তমান মাতব্বরদের তোলা অভিযোগের জবাব দিতে তাঁর রুচিতে বাঁধে বলেও জানিয়েছেন। সবচেয়ে কাকতালীয় হল, আরজি কর কাণ্ডের নির্যাতিতা চিকি‍ৎসকের বাবা সরব হওয়ার পরেই অনিকেতকে সংগঠন থেকে তাড়ানো হল। ফলে প্রশ্ন উঠেছে, নির্যাতিতার বাবা-মায়ের চাপের কাছেই কি নতিস্বীকার করল ডব্লিউজেডিএফ?

গত ২ জানুয়ারি বামপন্থী মনস্ক ডব্লিউজেডিএফের    বোর্ড অফ ট্রাস্ট থেকে আচমকাই ইস্তফা দিয়েছিলেন আরজি কর আন্দোলনের প্রধান মুখ অনিকেত মাহাতো। ইস্তফার চিঠিতে এক সময়ের সহযোদ্ধা দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ার কাজে যোগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন। অনিকেতের ইস্তফার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। তিনি চিঠিতে যে বক্তব্য জানিয়েছিলেন তার ভিত্তিতে পাল্টা চিঠি দেয় পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। অনিকেতের ইস্তফার সিদ্ধান্তকে ‘হঠকারী, ব্যক্তিস্বার্থসর্বস্ব এবং অবিবেচক’ বলে উল্লেখ করা হয়। সেই সঙ্গে ওই চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়, নিজের বক্তব্যের স্পষ্ট কারণ দর্শাতে হবে অনিকেতকে। তা না-হলে ক্ষমা চাইতে হবে।

তবে ডব্লিউজেডিএফের বর্তমান পদাধিকারীদের পাঠানো ওই শো-কজকে গুরুত্বই দেননি আরজি কর আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া অনিকেত। সংবাদমাধ্যমকে স্পষ্ট বলে দেন, ‘বর্তমান ডব্লিউজেডিএফ নেতৃত্ব চিঠিতে যে ভাষা ব্যবহার করেছেন এবং অভিযোগ তুলেছেন তার উত্তর দেওয়া আমি সমীচীন মনে করছি না।’

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত