তৃণমূলে বড়সড় রদবদল, জেলা সভাপতির পদ হারালেন অনুব্রত মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। বিধানসভা ভোটের এক বছর আগেই সংগঠনে বড়সড় রদবদল ঘটালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি জেলায় জেলা সভাপতির পদ বিলুপ্ত করে কোর কমিটি গঠন করা হয়েছে। ডানা ছাঁটা হয়েছে গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। দীর্ঘ ৯ বছর বাদে তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে। উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বাঁকুড়া জেলা সভাপতির পদ থেকেও অপসারিত হয়েছেন সাংসদ অরূপ চক্রবর্তী।

আজ শুক্রবার (১৬ মে) তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংগঠনিক স্তরে রদবদলের কথা ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সাংগঠনিক কাজকর্ম দেখার জন্য ১০ সদস্যের কোর কমিটি করা হয়েছে। কোর কমিটির চেয়ারপার্সন করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বাকি ৯ সদস্য হলেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, ডঃ শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্তা। দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে বসানো হয়েছে পার্থ ভৌমিককে। আর চেয়ারপার্সন করা হয়েছে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষকে। বসিরহাট সাংঠনিক জেলার নতুন সভাপতি  হয়েছেন সরোজ বন্দ্যোপাধ্যায়। সভাপতি হয়েছেন বুরহানুল মুকাদ্দিম (লিটন)। দক্ষিণ ২৪ পরনার ডায়মন্ডহারবার-যাদবপুর সাংঠনিক জেলার চেয়ারপার্সন পদে বসানো হয়েছে অশোক দেবকে। সভাপতি পদে রয়ে গিয়েছেন শুভাশিস চক্রবর্তী। সুন্দরবন সাংঠনিক জেলার চেয়ারপার্সন করা হয়েছে  নমিতা সাহাকে। সভাপতির দায়িত্ব পেয়েছেন জয়দেব হালদার।

আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি পদে বহাল রইলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। চেয়ারপার্সন পদে স্বপন নন্দীর জায়গায় এলেন সাংসদ মিতালি বাগ।

পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদে রয়ে গিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জেলা চেয়ারম্যান করা হয়েছে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংকে। আগে জেলা চেয়ারম্যান পদে ছিলেন কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। বহরমপুর- মুর্শিদাবাদ সাংগঠনিক জেলাতেও চেয়ারম্যান পদে বদল আনা হয়েছে।  বিধায়ক রবিউল আলম চৌধুরীর পরিবর্তে নতুন চেয়ারম্যান হলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। তবে জেলা সভাপতি হিসেবে রেখে দেওয়া হয়েছে কান্দির প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিডকে।

উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সাংগঠনিক রদবদল করা হয়েছে। দার্জিলিং জেলা সমতলে তৃণমূলের জেলা চেয়ারপার্সন পদে অলোক চক্রবর্তীকে সরিয়ে আনা হয়েছে সঞ্জয় টিবরেওয়ালকে। জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে পাপিয়া ঘোষকে। জেলা সভাপতি পদের দায়িত্ব কাকে দেওয়া হবে তা অবশ্য পরে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হলেন চৈতালি সরকার। তিনি খুন হওয়া তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী। চৈতালি দেবী বর্তমানে ইংলিশবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর আগে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। আলিপুরদুয়ারে তৃণমূলের জেলা চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে কোনও বদল করা হয়নি। জেলা চেয়ারম্যান পদে গঙ্গাপ্রসাদ শর্মা এবং জেলা সভাপতি পদে সাংসদ প্রকাশচিক বরাইকেই পুনর্বহাল করা হয়েছে।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের