জামিন পেলেন না অনুব্রত মণ্ডল, থাকতে হবে জেলে

এখনও জেলেই থাকতে হবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জামিনের আবেদন খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দেয়। ফলে এখনও জেলেই থাকতে হবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতিকে।

বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ গরু পাচারে অনুব্রতের যোগ থাকা সংক্রান্ত মামলায় রায়দান করেন। এদিন হাইকোর্ট জানিয়ে দেয়, ‘তদন্ত যে পর্যায়ে রয়েছে, তা বিবেচনা করে এখনই ওঁর জামিন মঞ্জুর করা হচ্ছে না।’ আদালতের এই রায়ের পর আপাতত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। তার পর থেকে জেল হেফাজতে রয়েছেন তিনি। কেষ্টর আইনজীবী আদালতে তাঁর জামিন চেয়ে যুক্তি দেন, একই মামলায় সতীশ কুমার-সহ অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। কিন্তু তার পরেও কোন যুক্তিতে তাঁর মক্কেলকে ১৪৫ দিনের বেশি জেলে বন্দি থাকতে হচ্ছে? সিবিআইয়ের আইনজীবী এই যুক্তির বিরোধিতা করে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টে জানায়, বকটুই গণহত্যা কাণ্ডে অনুব্রতের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

প্রসঙ্গত মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাইকোর্টে অনুব্রতকে ‘রাজনৈতিক দৈত্য’ বলে মন্তব্য করেছিল। সিবিআই দাবি করেছিল অনুব্রত মণ্ডল জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। মঙ্গলবার সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত। অবশেষে বুধবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য