জেলবন্দি স্বামীকে জামিনের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সেনাকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। জেলবন্দি স্বামীকে জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এক সেনা কর্মীর বিরুদ্ধে। পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম হাবিবুর রহমান।

জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী জেলে রয়েছেন। তাঁকে দ্রুত জামিন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত সেনাকর্মী হাবিবুর রহমান। সেই প্রতিশ্রুতি দিয়ে পার্কস্ট্রিট এলাকার একটি হোটেলে ওই মহিলাকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তোলেন মহিলা। হোটেল থেকে বেরিয়ে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।  সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বুধবার রাতেই ওয়াটগঞ্চ থেকে তাকে গ্রেফতার করে পার্কস্ট্রীট থানার পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত সেনাকর্মী বর্তমানে অসমে কর্মরত। কীভাবে ওই মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল, কেন জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।

কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ, জোকা আইআইটিতে মোনিবিদকে ধর্ষণের ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে। কলকাতায় এত বড় ঘটনার পরে উত্তাল হয়ে উঠেছিল শহর। তারমধ্যেই ফের খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। তাও অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক সেনাকর্মী। কথায় আছে রক্ষকই ভক্ষক। এই ক্ষেত্রেসেটাই হয়েছে। কিন্তু ঘটনার সত্যতা জানতে নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে ওই হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা গিয়েছে। 

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু