মার্চের শুরুতেই রাজ্যের বাজেট অধিবেশন, দিন ঘোষণা করবেন রাজ্যপাল

আগামী মার্চ মাসেই রাজ্যের বাজেট অধিবেশন বসতে চলেছে বলে জানা গিয়েছে। বিধানসভায় আগামী মার্চ মাসে পরবর্তী অধিবেশন আর সেটাই বাজেট অধিবেশন হিসেবে কার্যকর করা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মার্চ মাসেই রাজ্যের বাজেট অধিবেশন বসতে চলেছে বলে জানা গিয়েছে। বিধানসভায় আগামী মার্চ মাসে পরবর্তী অধিবেশন আর সেটাই বাজেট অধিবেশন হিসেবে কার্যকর করা হবে। কিন্তু কবে থেকে বসবে সেই অধিবেশন তার দিনক্ষণ জানাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মূলত রাজ্যের মন্ত্রিসভার সুপারিশ মেনেই সেই দিন জানাবেন রাজ্যপাল। এর আগে শীতকালীন অধিবেশন বন্ধের কথা জানিয়ে টুইস্ট টুইট করে বাংলায় শোরগোল ফেলে দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু পরবর্তীতে জানা যায় সেসব কিছুই নয়। রাজ্যের মন্ত্রিসভার সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন রাজ্যপাল।

যদিও বিধানসভার অন্দরের খবর, ২ মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ওইদিনই রাজ্যপালের সূচনা ভাষণ। ৩ তারিখ শোকপ্রস্তাব পেশ। আর ৪ তারিখ বাজেট পেশ হতে পারে। তবে দিন পিছোতে পারেও বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী ৩ তারিখ উত্তরপ্রদেশে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ তারিখ রাতে ফেরার কথা তাঁর। তারপরেই কোনও একদিন অনুষ্ঠিত হবে বাজেট পর্ব। অধিবেশন শুরু হয়ে গেলেও যেহেতু মুখ্যমন্ত্রী এখন নিজেই অর্থমন্ত্রী তাই কিছুটা দেরীতে পেশ হতে পারে বাজেট। আসন্ন বাজেট অধিবেশনে বাজেট কে পড়বে? তাও নিশ্চিত করে জানানো হয়নি। ক্ষমতা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী তাই তিনিই বাজেট পড়ার কথা কিন্তু পরিষদীয় মন্ত্রীও বাজেট পড়তে পারেন বলে রীতি রয়েছে। সেক্ষেত্রে দায়িত্ব বর্তাতে পারে পার্থ চট্ট্যোপাধ্যায়ের কাঁধে।

মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য বাজেট পেশ হবে, তেমনই খবর বিধানসভা সূত্রে। তাই যাবতীয় সিদ্ধান্ত আগামী সপ্তাহেই জানিয়ে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়