হুমায়ুন কবীরকে বিধানসভায় তলব অধ্যক্ষের, কি কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন দল গড়ে বিধানসভার অধ্যক্ষের কোপে পড়তে চলেছেন হুমায়ুন কবীর । কোন দলের তিনি বিধায়ক সেটা জানতে বিধানসভায় ডেকে পাঠানোর ইঙ্গিত দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandopadhay)। সাংবাদিকদের বিধানসভার অধ্যক্ষ জানান, ভরতপুরের বিধায়ক একটি নতুন রাজনৈতিক দল করেছেন। কিন্তু তিনি বিধানসভাকে কোন কিছু জানান নি। তবে তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন যে সাসপেন্ড হয়েছেন সেই তথ্য ও বিধানসভার কাছে আছে। নতুন দল গঠন করা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষকে কিছু জানানো হয়নি। অতএব তার অবস্থান জানতে এবং একজন নির্দল বিধায়ক হিসেবে তার ব্যাখ্যা জানতে তার কাছে জবাব তলব করতে পারেন অধ্যক্ষ।

সেই ক্ষমতা তাঁর আছে। হুমায়ুন কি দলত্যাগী আইনের মধ্যে পড়ছেন? এই প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন দলত্যাগী বিষয় নিয়ে তার কাছে কোন লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি। কিন্তু নতুন দল গঠন নিয়ে প্রয়োজন হলে হুমায়ুনের কাছে লিখিত জবাব চাওয়া হবে। প্রয়োজনে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে(Humayun Kabir) ডাকাও হতে পারে। বিধানসভায় তাকে তলব করাও হতে পারে।তবে কবে ডাকা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেন নি। পরবর্তীকালে সিদ্ধান্ত নেবেন বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ নাগরিকদের উদ্দেশ্যে জানান, বিধানসভা প্রাঙ্গণে শুরু হচ্ছে পুষ্প প্রদর্শনী(Flower Show)। আগামী চার দিন চলবে এই পুষ্প প্রদর্শনী। অনেক দামি ফুল সেখানে প্রদর্শিত হবে। নাগরিকদের সেই পুষ্প প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রণ জানান বিধানসভার অধ্যক্ষ।সোমবার হুমায়ুন নতুন তার দল জনতা উন্নয়ন পার্টির আনুষ্ঠানিক ঘোষণা করেন। মুর্শিদাবাদ জেলার বেলডাঙার মাটি থেকে প্রথম দুই হিন্দু ব্রাহ্মণ মহিলার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে রাজনৈতিক মঞ্চে চমক দেওয়ার চেষ্টা করেন ভরতপুরের বিধায়ক। 

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি