খাস কলকাতার আবাসনে লুটের চেষ্টা, চলল গুলি, গ্রেফতার তিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ফের চলল গুলি। লেক গার্ডেন্সের পর এবার টালিগঞ্জের একটি আবাসনে ঘটল গুলি চালানোর ঘটনা। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি। ইতিমধ্যেই টালিগঞ্জ পুলিশ এই শুটআউটের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যের দিকে টালিগঞ্জের একটি আবাসনে আচমকাই দুষ্কৃতি হামলা। আবাসনের ৯ তলায় দেবাশিস দে ও তাঁর স্ত্রী পুনম একসঙ্গে থাকতেন। এই প্রবীন দম্পতি ফ্ল্যাটের কলিং বেল দেয় তিন যুবক । এরপর পরিচিত মুখ দেখেই দরজা খুলেছিলেন দম্পতি। তারপরই জোর করে তারা ফ্ল্যাটের মধ্যে ঢোকার চেষ্টা করে। তাতেই কয়েক মুহূর্তের মধ্যে হইচই সৃষ্টি হয়। অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর পালানোর সময় শূন্যে এক রাউন্ড গুলি চালায় তারা। তাতে আবাসনের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এই ঘটনার পর টালিগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ তল্লাশি  চালাতেই গ্রেফতার হয় তিন জন। তাদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা সঞ্জয়। তিনি ওই আবাসনের সাফাইকর্মী হিসাবে কাজ করতেন। অভিযোগ উঠেছে দরজা খোলা মাত্রই জোরপূর্বক ফ্ল্যাটে ঢোকে অভিযুক্তরা। লুটপাঠের চেষ্টা করা হয়।  তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫