বালিগঞ্জে জয়ের পথে বাবুল! দ্বিতীয় বাম, চতুর্থ বিজেপি

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সপ্তম রাউন্ড শেষে বাবুল এগিয়ে গিয়েছেন ৮,৬১৩ ভোটে। চতুর্থ স্থানে ঠাঁই হয়েছে বিজেপির।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানার সময় থেকেই কলকাতার বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছে তৃণমূল কংগ্রেস(TMC)। তাই এবারের উপনির্বাচনেও যে তৃণমূলই সেখানে বাজিমাত করবে এমন সম্ভাবনাই প্রথম থেকেই দেখা গিয়েছিল। কোনও সমীক্ষাই কিন্তু জোর গলায় বলতে পারেনি যে উপনির্বাচনে তৃণমূল পরাস্ত হবে। বরঞ্চ সকলের নজর ছিল তৃণমূলের জয়ের মার্জিন এবার বাড়বে না কমবে সেই দিকে। শনিবার সকাল ৮টা থেকে কলকাতার হেস্টিংস টিচার ট্রেনিং কলেজে শুরু হয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনার ফল। সেখানে প্রথম রাউন্ড থেকেই লিড নিতে শুরু করেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়(Babul Supriya)। এরপর সময় যত গড়াচ্ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাবুলের এগিয়ে যাওয়ার পালা। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী। চতুর্থ স্থানে বিজেপির(BJP) প্রার্থী কেয়া ঘোষ(Keya Ghosh)। অর্থাৎ এই ট্রেন্ডই বলে দিচ্ছে যে বিজেপি আমজনতার কাছে চূড়ান্ত ভাবে প্রত্যাখাত হয়েছে তাই নয়, কার্যত তাঁদের যাত্রা শুরু হয়েছে বাংলার প্রান্তিক রাজনৈতিক শক্তিতে পরিণত হতে। বালিগঞ্জে সপ্তম রাউন্ড শেষে বাবুল এগিয়ে গিয়েছেন ৮,৬১৩ ভোটে। 

বাবুল বিজেপিতে থাকাকালীন সময়ে সংখ্যালঘু সমাজকে আক্রমণ করেছিলেন নানানভাবে। তাই তৃণমূল বালিগঞ্জে তাঁকে প্রার্থী করায় কিছুটা হলেও প্রতিবাদ উঠে এসেছিল বাবুলের প্রার্থীপদ ঘিরে। তার জেরে কিছুটা হলেও সংখ্যালঘু ভোটবব্যাঙ্ক সেখানে বাবুলের বিরুদ্ধে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই আশংকা যে অমূলক নয় সেটা এদিন গণনা শুরু হতেই কিন্তু বোঝা গিয়েছিল। এরপর সময় যত এগিয়েছে ততই দেখা যাচ্ছে বাবুলের জয়ের ব্যবধান বাড়লেও সংখ্যালঘু ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। এই ঘটনা কিন্তু রীতিমত তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে বিজেপি যে তার গ্রহণযোগ্যতা ক্রমশ হারাচ্ছে সেটাও ফুটে উঠছে এদিনের গণনা। কার্যত বালিগঞ্জে বিজেপির থেকেও বেশি ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী। যা দেখে অনেকেই বলছেন বাম ও কংগ্রেসের মধ্যে জোট হলে এবং বালিগঞ্জে দুই শিবিরের তরফে একজন প্রার্থীকে দাঁড় করালে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হতে তৃণমূলকে তথা বাবুল সুপ্রিয়কেও। এমনকি সেক্ষেত্রে অঘটন ঘটলেও অবাক হয়ে যাওয়ার মতো কিছু থাকত না।

এদিন বালিগঞ্জে জয়ের সম্ভাবনা ফুটে উঠতেই বিজেপিকে তোপ দেগেছেন বাবুল। বলেছেন, ‘মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ আগেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, এবার দেশের মানুষও প্রত্যাখ্যান করতে শুরু করেছেন । কেন্দ্রের বিজেপি সরকার মানুষের ওপর একের পর এক অত্যাচার করে চলেছে । জিনিসপত্রের দাম বাড়ছে । তেলের দাম বাড়ছে । মানুষ বুঝতে পেয়েছেন বিজেপিকে ভোট দিয়ে কতটা ভুল করেছেন তাঁরা ।’

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪