অনুপমকে কেষ্ট মণ্ডলের কাছে রাজনীতির সহজপাঠ নিতে বললেন বাবুল

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর বিজেপিতে নিজেকে ব্রাত্য বলতে থাকেন বাবুল

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর বিজেপিতে নিজেকে ব্রাত্য বলতে থাকেন বাবুল। তারপরেই আচমকাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন, তখনই বাবুল জানান, তিনি সেরা একাদশের খেলোয়াড়, রিজার্ভ বেঞ্চে বসে থাকা পছন্দ নয়, তাই তৃণমূলে এলেন। বিজেপি ছাড়ার সঙ্গেই নিজের সাংসদ পদেও পদত্যাগ করেন বাবুল। কিন্তু তারপর থেকে তৃণমূলের তরফে কোনও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় নি বাবুলকে। এমনকি গোয়ায় সংগঠন দেখার দায়িত্বে থাকলেও গত শনিবার তার থেকে সরিয়ে দেওয়া হয় বাবুলকে। সেই জায়গায় মূল দায়িত্ব দেওয়া হয় মহুয়া মৈত্রকে। আর এই ঘটনায় বাবুলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি নেতা অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় তিনি বাবুলের নাম না নিয়েই লিখেছেন, ‘গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্রথম একাদশে খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখল! ভারী অন্যায়! তীব্র প্রতিবাদ জানাই!’

যদিও সেই কটাক্ষের জবাব দিতে ছাড়েন নি, খোদ বাবুল। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তাই অনুপমকে পাল্টা দিয়েছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। সোশ্যাল মিডিয়ায় অনুপমকে ঠুকে বাবুল লিখেছেন, ‘অনুপম অতি সুবোধ বালক, একটি বোকা ছেলে। দু-দুবার বিপুল ভোটে জেতা একজন লোকসভার সাংসদ, লোকসভা থেকে পদত্যাগ করে যে রাজ্যসভায় যাবে না, এটা বোঝার মতো বুদ্ধি যদি অনুপম হাজরার থাকত তাহলে অনুপম হাজরা অনুপম হাজরা হত না। আগের মতো অনুব্রত মণ্ডলবাবুকে প্রণাম করে রাজনীতির সহজপাঠ নেওয়া উচিত ওঁর।’ বাবুল আগেই জানিয়েছিলেন বিজেপি ছাড়ার জন্য একাধিক কটাক্ষ ধেয়ে আসবে তাঁর দিকে। তিনি সবটাই গ্রহণ করবেন ও জবাব দেবেন। সেই মতোই অনুপমের খোঁচার জবাব দিয়েছেন বাবুল।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের