শপথ নিলেন বাবুল সুপ্রিয়, পাঠ করালেন বিধানসভার ডেপুটি স্পিকার

আজ বুধবার দুপুর ১ টার কিছু আগেই বাবুল সুপ্রিয়কে  শপথগ্রহণ করান ডেপুটি স্পিকার। দুপুর ১ টার কিছু আগেই শেষ হয় তাঁর শপথগ্রহণ। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় শপথবাক্য পাঠ করলেন বাবুল সুপ্রিয়। তাঁকে শপথ গ্রহণ করিয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । বালিগঞ্জের বিধায়ক (MLA) হিসেবে শপথ গ্রহণ করেছেন বাবুল সুপ্রিয়। উল্লেখ্য, বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। তবে গোলেমালের জেরে শপথ নেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন বাবুল। অবশেষে বুধবার বিধানসভার (Bidhan Sabha) নৌশার আলি কক্ষে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন ডেপুটি স্পিকার। আজ থেকে তিনি বিধানসভায় অংশগ্রহণ করতে পারবেন। উপ্সথিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

জটিলতার সূত্রপাত হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে। বিধানসভায় স্পিকারের শপথগ্রহণ করানোর অধিকার কেড়ে নিয়েছিলেন রাজ্যপাল। পরিষদীয় দফতরের পক্ষ থেকে রাজ্যপালের কাছে বাবুল সুপ্রিয়র শপথের ব্যাপারে অনুমতি চাওয়া হলে রাজ্যপাল উল্টে সরকারের ঘরে আটকে থাকা বিলের ব্যাপারে জবাবদিহি তলব করেন। কার্যত আবারও রাজ্য-রাজ্যপাল সংঘাত বাধে। 

এরপরে অবশ্য রাজ্যপাল সংবিধানের ১৮৮ নম্বর উল্লেখ করে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে অনুমতি দেন। স্পিকারকে এড়িয়ে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করতে অস্বীকার করেন ডেপুটি স্পিকার। ফলে, শপথ গ্রহণ পিছিয়ে যায় আরও।

প্রসঙ্গত, মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে। এরপরে বৈঠক করেন উপ-মুখ্যসচেতক তাপস রায়ের সঙ্গে। সেই বৈঠকের পরে ঠিক হয়েছিল, বুধবার দুপুর একটায় বাবুল সুপ্রিয় বিধায়কপদে শপথবাক্য পাঠ করবেন। আর শপথগ্রহণ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার। 

আজ বুধবার দুপুর ১ টার কিছু আগেই বাবুল সুপ্রিয়কে  শপথগ্রহণ করান ডেপুটি স্পিকার। দুপুর ১ টার কিছু আগেই শেষ হয় তাঁর শপথগ্রহণ। 

 

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের