বিধানসভায় বাদল অধিবেশন শুরু, মঙ্গলে পহেলগাঁও প্রস্তাব

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু বিধানসভার বাদল অধিবেশন। সোমবার থেকেই বাদল অধিবেশন শুরু হয়েছে। দুই সপ্তাহ ধরে এই অধিবেশন চলবে। প্রথম দিন শোকপ্রস্তাব দেওয়া হয়। মঙ্গলবার পূর্ণাঙ্গ অধিবেশন বসবে বলে জানা গিয়েছে। অধিবেশনের দ্বিতীয় দিনে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে অধিবেশনে। আলোচনার সময়সীমাও নির্ধারিত হয়েছে। এই আলোচনার জন্য ২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এই আলোচনায় অংশ নেওয়ার কথা তৃণমূল ও বিজেপি বিধায়কদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আলোচনায় অংশ নিতে পারেন বলে সূত্রের খবর।

পহেলগাঁও হামলা নিয়ে প্রতিনিধি দল বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের জিরো টলারেন্স ও অপেরেশন সিঁদুর নিয়ে বক্তব্য পেশ করেছে। বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রের কাছে বিরোধীরা আবেদন জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাদল অধিবেশনে এই বিষয় নিয়ে প্রস্তাব আনতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবারের এই আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাজির থাকতে পারেন। বলা হয়েছে, পহেলগাঁও হামলার বিষয় নিয়ে পরবর্তী সময়ে কী কী হয়েছে সব নিয়ে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। তাই একাধিক জরুরি বিষয়কে সামনে রেখেই মঙ্গলবার অধিবেশনে প্রস্তাব আনতে চলেছে সরকার।

বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের জানিয়েছেন, বিধানসভায় বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন। পহেলগাঁও হামলা নিয়ে প্রস্তাব সেখানে আনা হবে। সেই বিষয়ে সবার সঙ্গে আলোচনা করা হবে। বিরোধীদেরও এই আলোচনায় অংশ নেওয়ার কথা বলা হয়েছে।

বিধানসভার অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার প্রথা মেনে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। বিজেপি সেখানে হাজির না থাকলেও উপস্থিত ছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওই অধিবেশনে মুর্শিদাবাদ ও মালদহের একাধিক এলাকায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনার পরিকল্পনা করেছে বিজেপি। এই অধিবেশনে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছরের পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল