একাদশীর সন্ধ্যায় বাজে কদমতলা ঘাটে পুলিশ কমিশনার ও মেয়র, ২৫ টি নৌকা ভাড়া নিয়েছে লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরঞ্জনে গঙ্গাবক্ষে অঘটন রুখতে কড়া নজরদারি পুলিশের। শুক্রবার সন্ধ্যায় বাজে কদমতলা ঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হাজির হন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। কিছুক্ষণ পরে সেখানে হাজির হন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। চারদিক ঘুরে দেখে প্রতিমা অতি দ্রুত কিভাবে নিরঞ্জন হচ্ছে তা খতিয়ে দেখেন কলকাতা পুরসভার মেয়র ও পুলিশ কমিশনার। শুক্রবার বেশি সংখ্যায় নিরঞ্জন হবে এটাই প্রত্যাশা কলকাতা পুলিশের। সারারাত ধরেই নিরঞ্জন পর্ব চলবে। তাই বৃষ্টি এলে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে সবটাই প্রস্তুত করে রেখেছে কলকাতা পুলিশ কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ।বিসর্জনের সময় কোনও অঘটন রুখতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির সঙ্গে কলকাতার ঘাটগুলিতে নৌকা সহ মাঝি ও দাঁড়িদেরও মোতায়েন করেছে লালবাজার।

দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজোর নিরঞ্জনে মোতায়েন থাকবেন তাঁরা। বিশেষ করে নিরঞ্জনের সময় যদি বৃষ্টি হয়, তবে ঘাটে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। পুলিশের মতে, এই ক্ষেত্রে নৌকার মাঝিরাও পুলিশের বড় সাহায্যকারী হয়ে উঠবেন। কলকাতার উত্তর থেকে দক্ষিণে গঙ্গার মূলত ২৪টি ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন হচ্ছে। এছাড়াও রয়েছে ৬টি বড় দিঘি, যেখানে প্রতিমা নিরঞ্জন হয়। তার উপর শহরের ১৯টি বড় পুকুর ও সরোবরে ঠাকুর নিরঞ্জন হচ্ছে। এই বছর বৃহস্পতিবার দুপুর থেকে ৮ অক্টোবর পর্যন্ত গঙ্গা ও দিঘি বা সরোবরের ঘাটগুলিতে নিরঞ্জনের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও বিসর্জনের জন্য ২৫টি নৌকা ভাড়া নিয়েছে লালবাজার(Lalbazar)। এগুলির মধ্যে কিছু নৌকা মোতায়েন করা হয়েছে রিভার ট্র্যাফিক পুলিশ(River Traffic Police) বা জল পুলিশ। এ ছাড়া ২৪টি ঘাটে মোতায়েন করা হয়েছে বাকি নৌকাগুলি। প্রত্যেকটি নৌকায় রয়েছেন অন্তত একজন করে মাঝি ও দাঁড়ি। তাঁরা যে কেবল নৌকা চালান, এমনটা নয়। গঙ্গায় সাঁতার কাটতে প্রত্যেকে পটু। সব মিলিয়ে গঙ্গার ঘাট গুলিকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে কলকাতা পুলিশ।

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?