বালিগঞ্জ হেরিটেজ নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিচারক অমৃতা সিনহার এজলাসে মামলা ওঠে। বিচারপতি নির্দেশ দেন, বালিগঞ্জ হেরিটেজ এরিয়ায় কী করে নির্মাণ চলছে, তা তদন্ত করবে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বালিগঞ্জের হেরিটেজ (Heritage) অঞ্চলে নির্মাণের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ গড়িয়েছিল আদালত পর্যন্ত। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। কলকাতা হাইকোর্টে (High Court) এই মামলা উঠলে বিচারক সিবিআই তদন্তের নির্দেশ দেন। তদন্ত চলাকালীন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক। 

এদিন বালিগঞ্জ হেরিটেজ এলাকায় বেআইনি নির্মাণের মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। বিচারক অমৃতা সিনহার এজলাসে মামলা ওঠে। বিচারপতি নির্দেশ দেন, বালিগঞ্জ হেরিটেজ এরিয়ায় কী করে নির্মাণ চলছে, তা তদন্ত করবে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আগামী ২০ জুনের মধ্যে আদালতে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারক। 

বালিগঞ্জে ‘হেরিটেজ’  ত্রিপুরা ভবনের একাংশে অবৈধ নির্মাণের অভিযোগ তুলেই এই মামলা। তখন কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এই মামলায় আপাতত নাম নেই তাঁর। তবে তদন্তের মুখে পড়তে পারেন তিনিও। সময়টা ২০১৮ সাল। আর্থিক দুর্নীতি ছিল কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারক। পুরসভাকে ২২ কোটি টাকা জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি যখন মেয়র ছিলেন তখনই এই অভিযোগ ওঠে। সেই মামলার শুনানিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, নির্দেশনামায় নেই শোভন চট্টোপাধ্যায়ের নাম।

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর