কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের উদোগে পালিত হল ভাষা দিবস

প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন সংগঠন ও ভাষাপ্রেমী সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ উপ-দূতাবাসের (Bangladesh deputy high commission, Kolkata) উদ্যোগে কলকাতায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International mother language day)। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন সংগঠন ও ভাষাপ্রেমী সাধারণ মানুষ। প্রভাত ফেরির পাশাপাশি কলকাতায় দূতাবাসের শহীদ মিনারের ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

মঙ্গলবার সকালে পার্ক সার্কাসের বাংলাদেশ উপ দূতাবাসের লাইব্রেরির সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। এই শোভাযাত্রায় দূতাবাসের আধিকারিক, তাঁদের পরিবারের সদস্যরা ছাড়াও বহু মানুষ অংশ নেন। পার্ক সার্কাস থেকে পদযাত্রা শুরু হয়ে মিন্টো পার্কের বাংলাদেশ দূতাবাসে তা শেষ হয়। শহীদ মিনারে ফুলের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় রফিক, জব্বার, সালাম, বরকতদের আত্মত্যাগের প্রতি। এদিন কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে অর্ধনমিত রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে মুজিব চিরঞ্জীবি প্রাঙ্গনেও। মঙ্গলবার সারাদিন নানা সাংস্কৃতিক কর্মসূচিও পালন করা হবে। মাধ্যমে

কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনার আন্দালি ইলিয়াস বলেন, ‘প্রতি বছর কলকাতায় ভাষা দিবস পালিত হয়। আমার অভিজ্ঞতা কলকাতায় প্রথম। এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে ভাষা দিবস পালন করেছি। কলকাতায় ভাষা দিবস পালনের অনুভূতি অসামান্য। সকালে যখন প্রভাতফেরি করছিলাম, সাড়ে সাতটার সময় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন। ভাষার প্রতি ভালবাসা না থাকলে একটি জাতি এগিয়ে যেতে পারে না। একুশে ফেব্রুয়ারিতে আমাদের মধ্যে সেই প্রত্যয়টা জাগে। আমরা দেখি যে আমাদের মধ্যে ভাষার প্রতি সেই ভালবাসাটি রয়েছে।’

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?