আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শিক্ষা দিতে পারিনি’, বিজয় দিবসে কলকাতায় এসে আক্ষেপের সুর ওপারের মুক্তিযোদ্ধাদের গলায়

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবছর কলকাতায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে উদযাপন করে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও অংশগ্রহণ করেন। চলতি বছর বাংলাদেশ বিজয় দিবসের দিন কলকাতায় এলেন আটজন  মুক্তিযোদ্ধা । তাদের গলায় শোনা গেল আক্ষেপের সুর। একাংশ দাবি করেছেন,’ আমরা পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারি নি ।’

এই প্রসঙ্গে এক মুক্তিযোদ্ধা জানিয়েছেন, ‘ পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু গলদ থেকে গিয়েছিল তাঁদের। সেজন্যই আজ বাংলাদেশে এমন পরিস্থিতি । হয়তো সঠিক পথে নিজের সন্তানদের পরিচালনা করলে আজ এই দিন  দেখতে হত না পদ্মাপাড়ের মানুষদের।‘ আবার কোন মুক্তিযোদ্ধা দাবি করেছেন,’ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের উন্নতি হয়েছে।‘

উল্লেখ্য, বাংলাদেশ থেকে হাসিনা সরকারের পতনের পরেই সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করেন ইউনূস। এরপর থেকে লাগাতার ওপার বাংলার হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার । তাতে বেশ ক্ষুব্ধ নয়া দিল্লি। এই আবহে প্রশ্ন উঠেছিল কলকাতায় আদৌ বাংলাদেশ বিজয় দিবস পালন হবে কিনা। কিন্তু শেষ পর্যন্ত এদিন ফোর্ট উইলিয়ামে বেশ জাঁকজমক ভাবেই পালিত হল বিজয় দিবস ।  আজ, সকাল সাতটা ১৫ মিনিটে ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকে সম্মান জানানো হয়। দুপুর দুটোয় মিলিটারি ট্রেনিং এরিয়ায় অনুষ্ঠিত হবে মিলিটারি ট্যাটু। বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠান চলবে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ রামচন্দ্রর তেওয়ারি সহ পূর্বাঞ্চলের পদস্থ সেনাকর্তারা।

Published by:

Share Link:

More Releted News:

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি! শহরজুড়ে তোলপাড়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাধার মুখে শশী পাঁজা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ