আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

নিজস্ব প্রতিনিধিঃসময়’-শব্দটা ছোট, কিন্তু তার ক্ষমতা অসীম। জীবনের উত্থান-পতন, সুখ-দুঃখ সবই সময়ের হাতে নিয়ন্ত্রিত। দিন থেকে রাত, কালের হিসেব  সবকিছুই সময়ের দাস, আর সময়েরই সবকিছুর উপর রাজত্ব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও আবারও সামনে আনল সময়ের সেই নির্মম রূপ, যা মুহূর্তে বদলে দিতে পারে একজন মানুষের পুরো জীবনচিত্র। সম্প্রতি  একটি ভিডিও ঘিরে আবেগের ঝড় উঠেছে। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন অজয় মিশ্র, যিনি নিজেকে জিএসটির অতিরিক্ত কমিশনার বলে পরিচয় দেন। ভিডিওতে দেখা যায়, তিনি কথা বলছেন এক প্রবীণ ব্যক্তি সন্তোষ গোয়ালের সঙ্গে-যার জীবনকাহিনি যেন সময়ের নির্মমতার এক জীবন্ত উদাহরণ।

 

View this post on Instagram

 

A post shared by Ajay Kumar (@ajaymisra.irs)

সন্তোষ গোয়াল জানান, তিনি ইংরেজিতে পিএইচডি ডিগ্রিধারী এবং ১৯৭১ সালে এনডিএ-তে ছাত্রদের পড়াতেন। একসময় সম্মানজনক শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন তিনি। কিন্তু হঠাৎই দৃষ্টিশক্তি হারানোর ফলে চাকরি চলে যায়। তিনি আক্ষেপ করে বলেন, যদি আরও ১৫ বছর কাজ করতে পারতেন, তাহলে আজ হয়তো মাসে ৭০ থেকে ৭৫ হাজার টাকার পেনশন পেতেন।

আরও পড়ুনঃ চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

বর্তমানে তার আশ্রয়স্থল একটি মন্দির। সেখানেই দিন কাটে, সেখান থেকেই জোটে খাবার ও ন্যূনতম বেঁচে থাকার উপকরণ। একসময় যিনি ছিলেন শিক্ষিত ও প্রতিষ্ঠিত, আজ তিনি নির্ভরশীল দয়ার ওপর-এই বৈপরীত্যই নাড়িয়ে দিয়েছে দর্শকদের মন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বহু মানুষ সন্তোষ গোয়ালের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। পাশাপাশি, অজয় মিশ্রকেও ধন্যবাদ জানিয়েছেন এই বাস্তব চিত্র তুলে ধরার জন্য। অনেকেই মন্তব্য করেছেন-এই ঘটনা আমাদের শেখায়, জীবনে কোনও কিছুর ওপর অহংকার করা উচিত নয়। কারণ সময় কখন, কীভাবে বদলে যায়, তা কেউ জানে না। সময়ের এই অদ্ভুত খেলাই যেন আবারও মনে করিয়ে দিল, সবকিছু ক্ষণস্থায়ী, আর সময়ই শেষ কথা বলে।

Published by:

Share Link:

More Releted News:

রাজা শিবাজি’ ঘিরে স্মৃতিচারণ, আশা ভোঁসলের প্রসঙ্গে রিতেশ দেশমুখ

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

সন্ধের আড্ডায় বাড়িতেই বানিয়ে ফেলুন  ক্রিস্পি-ক্রিমি ‘দই কে শোলে’

ঘরেই বানান রেস্তোরাঁর মতো মেথি মালাই পনির, তেতো নয় একদম ক্রিমি স্বাদে

ডিম ছাড়াই অমলেটের স্বাদ, সয়াবিন-পাঁপড় দিয়ে বানান এই নিরামিষ কারি

সার্ভিক্যাল ক্যানসার রুখতে এগোচ্ছে উন্নত দেশ, পিছিয়ে উন্নয়নশীল বিশ্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ