ভারতীয় আধার কার্ড-সহ কলকাতায় গ্রেফতার বাংলাদেশি মডেল-অভিনেত্রী

ভারতীয় আধার কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী। অবশেষে দক্ষিণ কলকাতার বিক্রম গড়ের ফ্ল্যাট থেকে গ্রেফতার হলেন শান্তা পাল নামে ওই অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় আধার কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী। অবশেষে দক্ষিণ কলকাতার বিক্রম গড়ের ফ্ল্যাট থেকে গ্রেফতার হলেন শান্তা পাল নামে ওই অভিনেত্রী। পুলিশ সূত্রের খবর, শান্তার কাছে ভারতের আধার কার্ড রয়েছে। অথচ তিনি ভারতীয় নাগরিক। কিন্তু কীভাবে ভারতীয় হিসেবে আধার কার্ড বানালেন তিনি? পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বর্ধমানের একটি ঠিকানায় আধার কার্ড রয়েছে শান্তা পালের নামে।

২০২০ সালে তিনি আধার কার্ডটি তৈরি করে ছিলেন। আধার কার্ডের পাশাপাশি তাঁর দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের ঠিকানার ইলেকট্রিক বিলও উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, শান্তার কাছে বাংলাদেশের পাসপোর্টও রয়েছে। তিনি বাংলাদেশের বিমানসংস্থায় কেবিন ক্রু হিসেবে চাকরি করতেন। তাঁর কাছ থেকে বাংলাদেশের আইডি কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও উদ্ধার করা গিয়েছে। তবে কোনও ভিসা তিনি দেখাতে পারেননি। আদালতে তোলা হয়েছিল এবং শান্তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিকে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় শান্তা। ২০২০ সালে ওঠা MeToo আন্দোলনের সময়ে তিনি কলকাতার এক পরিচালকের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, ওই পরিচালক তাঁকে ছবিতে কাজের টোপ দিয়ে কুপ্রস্তাব দিয়েছিলেন, তাই তিনি বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন। যদিও তিনি এই প্রস্তাবে রাজি হননি বলেও দাবি করেছিলেন। এদিকে দিন কয়েক আগেও ক্যানিং থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। যিনি বাংলাদেশী হয়েও ১৬ বছর ধরে ক্যানিংয়ে বসবাস করছিলেন। এছাড়াও মাঝে মধ্যেই সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ঢুকে পড়া বাংলাদেশিকেও আটক কড়া হচ্ছে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের