নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত

স্বস্তি! নারদ মামলায় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্র, প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জা ও শোভন চট্ট্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি! নারদ মামলায় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্র, প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জা ও শোভন চট্ট্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল কোর্ট। নারদ মামলায় ইডি যে চার্জশিট পেশ করে তাতে প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের নাম ছিল। কিন্তু তিনি মারা যাওয়ায় বাকি নেতাদের ডাকা হয় আদালতের তরফে।

ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেওয়ার পর তৃণমূল নেতাদের তরফে আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত সওয়ালে বলেন, তাঁর মক্কেলদের বিরুদ্ধে কোনও নেতিবাচক রিপোর্ট নেই। আদালতের সমস্ত নির্দেশ তাঁরা পালন করেছেন অক্ষরে অক্ষরে। তাই জামিন সুনিশ্চিত করার আবেদন জানান তিনি। যদিও চারজনের জামিনের বিরোধিতা করে ইডি’র আইনজীবী। কারণ তাঁরা জানায় চারজনের নামে সাপ্লেমেন্টারি চার্জশিট জমা দেবে। তাই অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত করা ঠিক নয়। বাদি-বিবাদি পক্ষের সওয়াল জবাব শোনার পর তিন নেতা ও প্রাক্তন পুলিশ কর্তাকে নারদ মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত করে ব্যাঙ্কশাল আদালত।

১ সেপ্টেম্বর নারদ মামলায় চার্জশিট জমা দেয় ইডি। শুক্রবার সেই মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল চারজনের।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ